Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার ফোরে অঙ্কের খেলায় আটকে বাংলাদেশ-শ্রীলঙ্কা

September 24, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার ফোরে অঙ্কের খেলায় আটকে বাংলাদেশ-শ্রীলঙ্কা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়া কাপের সুপার ফোর এখন হয়ে উঠেছে অঙ্কের খেলা। একদিকে বাংলাদেশকে টিকে থাকতে চাই জয়, অন্যদিকে শ্রীলঙ্কার শেষ আশা ঝুলছে বাংলাদেশের ফলাফলের ওপর।

গ্রুপপর্বে তিন ম্যাচেই জয় নিয়ে দাপট দেখিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরে এসে সবকিছু ওলটপালট। প্রথমে বাংলাদেশ, পরে পাকিস্তানের কাছে হেরে এখন টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে লঙ্কানরা। তাদের সামনে সমীকরণটা সহজ-বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে জিতুক, এরপর নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে।

কিন্তু যদি বাংলাদেশ হেরে যায়, তবে লঙ্কানদের বাকি ম্যাচ আর কোনো গুরুত্ব বহন করবে না।

সুপার ফোরে এখন তিন দলেরই সমান ২ পয়েন্ট-বাংলাদেশ, ভারত, পাকিস্তান। তবে নেট রানরেটে এগিয়ে ভারত (+০.৬৮৯), তারপর পাকিস্তান (+০.২২৬), আর তৃতীয় বাংলাদেশ (+০.১২১)।

বাংলাদেশের সামনে দুটি ম্যাচ-আজ ভারতের বিপক্ষে, কাল পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচেই জয় পেলে ফাইনালে নিশ্চিত জায়গা। কিন্তু হেরে গেলে ফাইনাল টিকিট নির্ভর করবে অন্যদের ফলাফলের ওপর।

শ্রীলঙ্কার বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৮০/৫ এ পড়ে বিপদে পড়েছিল পাকিস্তান। কিন্তু হুসেইন তালাত ও মোহাম্মদ নাওয়াজের জুটিতে ম্যাচ ঘুরিয়ে নেয় তারা। জয় পেয়ে এখন পাকিস্তান পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকেও গেছে।

তবে ব্যাট হাতে ও অধিনায়কত্বে সমালোচনায় আছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। এবারের আসরে মাত্র ৪৫ রান করেছেন তিনি, স্ট্রাইকরেটও মাত্র ৭৬।

বাংলাদেশের জন্য এখন প্রতিটি ম্যাচই ফাইনাল। দুটি জয় মিললেই সমীকরণের হিসাব মেলাতে হবে না। তবে যদি হেরে যায়, তখন চাপ সামলাতে হবে দ্বিগুণ। আর শ্রীলঙ্কার ফাইনালের আশা টিকিয়ে রাখার একমাত্র পথ-বাংলাদেশ আজ জিতুক ভারতের বিপক্ষে।

সুপার ফোরের বাকি তিন ম্যাচ-
বুধবার: বাংলাদেশ বনাম ভারত (দুবাই)
বৃহস্পতিবার: বাংলাদেশ বনাম পাকিস্তান (দুবাই)
শুক্রবার: ভারত বনাম শ্রীলঙ্কা (আবুধাবি)

Previous Post

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ পড়ল ১৫ ক্লাব

Next Post

ভারত পরীক্ষায় রাতে পাশ করলেই খুলবে লিটনদের স্বপ্নের দরজা

Related Posts

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

5
ফেরার লড়াই শুরু সৌম্যর
বিশেষ প্রতিবেদন

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

24
Next Post
ভারত পরীক্ষায় রাতে পাশ করলেই খুলবে লিটনদের স্বপ্নের দরজা

ভারত পরীক্ষায় রাতে পাশ করলেই খুলবে লিটনদের স্বপ্নের দরজা

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
5

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
24

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
19

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

এশিয়া কাপের আগে টাইগারদের ঘাম ঝরানো প্রস্তুতি

চার সিরিজ জয়, বাড়ছে আত্মবিশ্বাস!

by cricbdadmin
0
17

মেহেদি হাসান মিরাজ যখন টেলিভিশনের পর্দায় বাংলাদেশের ঐতিহাসিক জয় দেখেছিলেন, তখন তার বয়সও আট হয়নি। ২০০৫ সালের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানোর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD