Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাবর-রিজওয়ানবিহীন পাকিস্তান আসছে ঢাকায়, দল ঘোষণায় চমক

July 8, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি জুলাই মাসে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই সিরিজের দল ঘোষণায় চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে অতিথি দলটি এসেছে একেবারেই তরুণ ও পরীক্ষামূলক স্কোয়াড নিয়ে।

পিসিবি যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও হারিস রউফের মতো তারকা ক্রিকেটাররা। একঝাঁক তরুণ নিয়ে তৈরি হয়েছে একটি ‘রিস্টার্ট’ স্কোয়াড, যারা এই সফরে নিজেদের প্রমাণ করতে চায়।

সিরিজের সূচি অনুযায়ী, ১৬ জুলাই ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। এরপর ২০, ২২ ও ২৪ জুলাই যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

সিরিজটির পরিকল্পনা হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বিসিবি ও পিসিবির উচ্চপর্যায়ের বৈঠকে। দু’দলের সম্মতিতেই ঠিক হয়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে ব্যবহার করা হবে প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে। পাকিস্তান ইতোমধ্যেই করাচিতে ৮ জুলাই থেকে অনুশীলন শুরু করেছে। সিরিজ শেষ করেই দলটি ক্যারিবীয় সফরে যাবে, যেখানে তাদের রয়েছে আরও তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তান স্কোয়াড:
সালমান আলী আঘা (ক্যাপ্টেন), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, সুফিয়ান মোকিম।

ম্যাচ সূচি:
২০ জুলাই: প্রথম টি-টোয়েন্টি – মিরপুর
২২ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি – মিরপুর
২৪ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি – মিরপুর

Previous Post

ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?

Next Post

‘অলিখিত ফাইনালে’ টস হারলেন মিরাজ, সামনে ইতিহাস গড়ার হাতছানি

Related Posts

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

4
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
Next Post
‘অলিখিত ফাইনালে’ টস হারলেন মিরাজ, সামনে ইতিহাস গড়ার হাতছানি

‘অলিখিত ফাইনালে’ টস হারলেন মিরাজ, সামনে ইতিহাস গড়ার হাতছানি

Discussion about this post

সর্বশেষ..

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বাংলাদেশের বাঁচা-মরার লড়াই, একাদশে সৌম্য

by cricbdadmin
0
4

এক ম্যাচেই বদলে গেছে সিরিজের আবহ। শুরুতে তিন ম্যাচের লড়াই মনে হলেও এখন বাংলাদেশের সামনে দাঁড়িয়ে একটাই সমীকরণ-জিততে হবে। প্রথম...

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD