Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাজশাহীকে ঘিরে বিসিবির নতুন পরিকল্পনা

June 22, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রাজশাহীকে ঘিরে বিসিবির নতুন পরিকল্পনা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২৫ বছর পূর্তি উদযাপন চলছে গোটা বাংলাদেশে। সেই উপলক্ষে আজ রাজশাহী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে গণমাধ্যমকে তিনি জানান, বিসিবি এখন দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারে গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহীর জন্য আসছে নতুন লিগ ও উন্নয়নমূলক কর্মসূচি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে চাই। রাজশাহীতে মাঝেমধ্যে ফার্স্ট ক্লাস ম্যাচ হয়, কিন্তু আমরা এখান থেকে আরও বেশি কিছু চাই। গ্রেটার রাজশাহী রিজিয়নে প্রিমিয়ার লিগ চালু করবো, ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম বাড়ানো হবে।’

টেস্ট ক্রিকেটকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ দেখে বিসিবি সভাপতির দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়েছে। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটকে আমরা লঞ্চ প্যাড হিসেবে দেখি। খুলনায় যেমন কাল, আজ রাজশাহীতেও মানুষের অংশগ্রহণ অসাধারণ ছিল। এটি প্রমাণ করে—টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা বাড়ছে।’

রাজশাহীর মাঠ নিয়ে প্রশংসা, দেশজুড়ে এমনই ফ্যাসিলিটিজ চান সভাপতি মাঠের মান নিয়ে আলাদা করে প্রশংসা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘এখানকার আউটফিল্ড এবং উইকেট অনেক দেশের চেয়েও ভালো। এমন সুযোগ-সুবিধা যদি দেশে আরও জায়গায় তৈরি করা যায়, তাহলে এখান থেকেই ভবিষ্যতের জাতীয় ক্রিকেটার উঠে আসবে।’

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি দেশব্যাপী আয়োজন করছে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিটি বিভাগীয় শহরে এই আয়োজনের লক্ষ্য, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা এবং প্রান্তিক পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা।

Previous Post

‘তোমাকে খুব ভালো করে চিনি!’ -মুশফিককে হাসতে হাসতে বললেন বিদায়ী ম্যাথিউস

Next Post

রাজশাহীতে ফের ক্রিকেটের আলো জ্বালাতে চায় বিসিবি

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

2
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

8
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
Next Post
রাজশাহীতে ফের ক্রিকেটের আলো জ্বালাতে চায় বিসিবি

রাজশাহীতে ফের ক্রিকেটের আলো জ্বালাতে চায় বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

দল নির্বাচন নিয়ে আক্ষেপ মেহেদীর

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফরম্যান্স করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

চোটে ছিটকে গেলেন লিটন, জিম্বাবুয়ে টেস্ট দলে অঙ্কন

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের স্কোয়াডে পরিবর্তন এনেছে। চোটের কারণে উইকেটকিপার-ব্যাটার ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন...

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD