Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

ইনজুরি কাটিয়ে ফেরার পথে তাসকিন!

June 6, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ সময় ধরে চোটের সঙ্গে লড়াই করে চলেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। গোড়ালির ইনজুরির কারণে বাদ পড়েছেন একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ থেকে। তবে এবার আশার আলো দেখছেন এই গতি তারকা—সম্ভবত শ্রীলঙ্কা সফরের সাদা বলের ম্যাচগুলোতে আবার দেখা যেতে পারে তাকে টাইগার জার্সিতে।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে খেলতে পারেননি তাসকিন। পরে চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন, যেখানে তিনজন ক্রীড়া ফিজিশিয়ানের তত্ত্বাবধানে ছিলেন। চোটের কারণে পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজেও ছিলেন না স্কোয়াডে।

এখন অবশ্য ছবিটা কিছুটা বদলেছে। মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন তাসকিন, রিহ্যাবের পাশাপাশি রানিং ও বোলিংয়েও মনোযোগ দিচ্ছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি জানালেন, ‘তাসকিনের ৭০ শতাংশ উন্নতি হয়েছে। সে এখন বোলিং করছে এই অবস্থাতেই। সাদা বলের সিরিজে তার ফেরার ভালো সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি নিশ্চিত হতে আরও কয়েকদিন দেখতে হবে। ৯ তারিখে বিষয়টি পরিষ্কার হবে।’

উল্লেখ্য, জুনের শেষ দিকেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ২ জুলাই, শেষ হবে ৮ জুলাই। এরপর ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে টি-টোয়েন্টি সিরিজ।

লাল বলের দলে জায়গা না হলেও সাদা বলের ফরম্যাটে তাসকিনের ফেরাটা হতে পারে দলের জন্য বড় প্রাপ্তি। বিশেষ করে ডেথ ওভারে তার পেস ও এক্সপেরিয়েন্সের বিকল্প খুঁজে পেতে ভুগছে দল।

তাসকিন নিজেও প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে আছেন। এখন শুধু সময়ের অপেক্ষা-তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করতে পারেন কি না।

Related Posts

বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD