Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

হারিসের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

June 2, 2025
in ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হারিসের সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করালেও মোহাম্মদ হারিসের ক্যারিয়ারসেরা ইনিংসে হারতে হয়েছে লিটন দাসের দলকে।

টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন ১০.৪ ওভারে গড়েন ১১০ রানের জুটি। তানজিদ করেন ৪২ রান, আর পারভেজ ৩৪ বলে ৬৬ রান করে তুলে নেন ইনিংসের মোমেন্টাম। পরবর্তীতে হৃদয় (২৫), লিটন (২২) ও জাকের আলীর (১৫\*) দ্রুত রান তোলায় বাংলাদেশ ৬ উইকেটে করে ১৯৬ রান।

তবে সেই রান তাড়া করতে নেমে পাকিস্তান খুব একটা বেগ পায়নি। এক প্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্তে দাঁড়িয়ে যান মোহাম্মদ হারিস। ৮টি চার ও ৭টি ছক্কার মারে মাত্র ৪৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি—যা তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাকে সঙ্গ দেন সাইম আইয়ুব (৪৫) ও হাসান নেওয়াজ (২৬)। শেষ পর্যন্ত পাকিস্তান জয় তুলে নেয় মাত্র ১৭.২ ওভারে।

বাংলাদেশের পক্ষে দুই উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, একটি পান তানজিম সাকিব।

এই হারে সংযুক্ত আরব আমিরাত সফরের পর পাকিস্তানেও জয়শূন্য থাকল বাংলাদেশ। সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখল দলটি।

স্কোর-

বাংলাদেশ: ১৯৬/৬ (২০ ওভার) পারভেজ ৬৬, তানজিদ ৪২, হৃদয় ২৫ বোলিং: আব্বাস ২/২৬, হাসান ২/৩৮)

পাকিস্তান: ১৯৭/৩ (১৭.২ ওভার) হারিস ১০৭*, সাইম ৪৫, হাসান ২৬ বোলিং: মিরাজ ২/২৬, তানজিম ১/৩৬)।

 

Related Posts

বরিশালে নাম লেখালেন আশরাফুল
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট জয়ের স্বপ্ন আশরাফুলের

0
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজের সঙ্গে মজার অভিজ্ঞতা ফাঁস করলেন ডি ভিলিয়ার্স

0
এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD