Friday, July 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

August 11, 2023
in নিউজ, প্রেস রিলিজ, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

না, কোন চমকের দেখা মেলেনি। নতুন অধিনায়কের নামটা অবশ্য অনেকটা আচমকাই শুক্রবার ঘোষণা হলো। ওয়ানডে দলের অধিনায়ক খুঁজতে গিয়ে চেনা পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান।

শুক্রবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই সিদ্ধান্ত। চলতি মাসে এশিয়া কাপ দিয়ে শুরু হবে সাকিবের ওয়ানডে নেতৃত্বের নতুন অধ্যায়।

সাকিব তিন ফরম্যাটে অধিনায়ক থাকবেন কি না অথবা বিশ্বকাপের পরও তাকে ওয়ানডের নেতৃত্বে দেখা যাবে কি না, এই সিদ্ধান্ত তার সঙ্গে আরও আলোচনা করে ঠিক করবেন বিসিবি সভাপতি। দেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের নেতৃত্বে আগে থেকেই দিচ্ছেন ৩৬ বছর বয়সী সাকিব।

গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন তামিম ইকবাল। তারপর অধিনায়ক হিসেবে সাকিবের নামই উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি। সঙ্গে লিটন দাশের সঙ্গে ছিল মেহেদী হাসান মিরাজেরও নাম। শেষ অব্দি এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিবেই আস্থা রাখল বিসিবি।

সাকিবের নেতৃত্বে ২০১১ বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। তারপর সেই বছরের আগস্টে জিম্বাবুয়ে সফরের পর তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর টেস্ট ও টি-টুয়েন্টি দলের নেতৃত্ব পেলেও ওয়ানডে দলের নিয়মিত অধিনায়কের দায়িত্ব আর পাননি।

তার আগে বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। জয় ২৩টি, হার ২৬টি। ফলাফল হয়নি একটিতে।

সাকিবকে ফের ওয়ানডে অধিনায়ক করে পাপন বললেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আগামীকাল ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা। সামনে এখন এশিয়া কাপ, এরপরই বিশ্বকাপ। এত কম সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে, সবচেয়ে সহজ ও অবধারিত পছন্দ সাকিব আল হাসান। আরেকটা অটো চয়েজ আছে। সেটা হলো, ও না খেললে সহ-অধিনায়ক যে আছে, সে হবে। লিটন দাস।’

পাপন আরও বলেন, ‘আরও দু-একটি নাম এসেছে, যেমন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ মেয়াদে চিন্তা করলে কে হবে, সেই আলোচনা থেকে। কারণ এখন তো ধরেন মুশফিক করছে না, তামিমও ছেড়ে দিল, সাকিবও যদি কখনও ছেড়ে দেয় তখন কী হবে। ওরকম দীর্ঘ মেয়াদে যখন চিন্তা করব, তখন আরও নাম আসবে। এরকম নাম আসতেই পারে, সমস্যা নেই।’

সাকিব এখন লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন গল টাইটান্সের হয়ে। রয়েছেন শ্রীলঙ্কায়। সাকিব প্রসঙ্গে পাপন বলেন, ‘ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে… গত এক বছর ধরে দেখছি… সেটা হচ্ছে, সাকিবের ব্যাপারে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না… এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’

সাকিব বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দুটি ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন সাকিব। মাশরাফি নেতৃত্ব দিয়েছেন ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

Previous Post

বাংলাদেশের বিশ্বকাপ সূচিতে পরিবর্তন

Next Post

মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল

Related Posts

হাতে চোট পেলেন নাহিদ রানা
বিশেষ প্রতিবেদন

নাহিদের চোটের চিকিৎসা শুরু অস্ট্রেলিয়ায়

2
বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

4
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা
বিশেষ প্রতিবেদন

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

4
Next Post
মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল

মাহমুদউল্লাহকে ছাড়াই এশিয়া কাপের দল

Discussion about this post

সর্বশেষ..

হাতে চোট পেলেন নাহিদ রানা

নাহিদের চোটের চিকিৎসা শুরু অস্ট্রেলিয়ায়

by cricbdadmin
0
2

অস্ট্রেলিয়া সফরের আগেই চোট যেন বাংলাদেশ দলের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। দলের চার পেসার ও এক ব্যাটার বর্তমানে ইনজুরিতে ভুগছেন।...

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

বিশ্বকাপ তিন দেশে, ১২ ভেন্যু চূড়ান্ত

by cricbdadmin
0
4

২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত...

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে জিতল জাফনা

by cricbdadmin
0
4

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট ও বল-দুই বিভাগেই উজ্জ্বল ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার অলরাউন্ড পারফরম্যান্সে ক্যান্ডি রয়্যালসকে ২১...

নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে

অধিনায়ক বদলে বিসিবির সিদ্ধান্তে সমর্থন শান্তর

by cricbdadmin
0
6

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।...

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মূল লক্ষ্য সম্মান অর্জন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা বলে জানিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD