Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

দেশীয় ব্যাট শিল্পে সুখবর, শুল্ক কমাচ্ছে সরকার

June 2, 2025
in ব্রেকিং নিউজ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশীয় ব্যাট শিল্পে সুখবর, শুল্ক কমাচ্ছে সরকার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ক্রিকেট ব্যাটের দাম কমতে পারে-এমন ইঙ্গিত মিলেছে কাঠ আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাবে। ব্যাট তৈরির প্রধান কাঁচামাল কাঠ আমদানিতে বর্তমানে ৩৭ শতাংশ শুল্ক থাকলেও তা কমিয়ে ২৬ শতাংশ করার সুপারিশ করেছে সরকার। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বাজারে ব্যাটের দাম কমবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

দেশীয় ব্যাট তৈরির শিল্প সম্প্রতি বিকাশের পথে। এর ফলে বিদেশি ব্যাট আমদানির ওপর নির্ভরতা কমেছে। সরকার চায়, এই সম্ভাবনাময় খাত আরও এগিয়ে যাক। তাই শুল্ক ছাড় দিয়ে দেশীয় উৎপাদকদের উৎসাহিত করা হচ্ছে।

আজ সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ঈদের ছুটির কারণে এবার জুনের প্রথম বৃহস্পতিবারের আগেই বাজেট ঘোষণা করা হলো।

একই সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেটও বেড়েছে। এবার ২,৪২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৮৪২ কোটি টাকা বেশি। বাজেটে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া উন্নয়ন, খেলোয়াড় কল্যাণ এবং নারীদের জন্য বিশেষ প্রকল্পে জোর দেওয়া হয়েছে।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD