Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home লিড স্টোরি

স্বাস্থ্যঝুঁকির মুখে স্থগিত নারীদের এশিয়া কাপ

June 3, 2025
in লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্বাস্থ্যঝুঁকির মুখে স্থগিত নারীদের এশিয়া কাপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু হওয়ার মাত্র চার দিন আগে টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দেশটিতে বিরূপ আবহাওয়া এবং চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসিসি।

সোমবার এক অফিসিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে এসিসি জানায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সভাপতি শাম্মি সিলভার একটি চিঠির প্রেক্ষিতে তারা টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়। বিবৃতিতে আরও জানানো হয়, অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও দর্শকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রথমে আগামী শুক্রবার (৭ জুন) শ্রীলঙ্কায় টুর্নামেন্ট শুরুর কথা ছিল। আট দল নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল দ্বিতীয় আসর। গত বছরের প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল হংকংয়ে, যেখানে ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত ‘এ’ দল।

স্থগিত টুর্নামেন্টটির নতুন তারিখ সম্পর্কে এসিসি জানিয়েছে, সময়মতো তা ঘোষণা করা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সূচি জানানো সম্ভব নয়। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে এসিসির আসন্ন টুর্নামেন্টগুলো থেকে ভারত নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে। তবে সেই গুজব উড়িয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সচিব দেবাজিত সাইকিয়া। তিনি স্পষ্ট করেন, এসব টুর্নামেন্ট নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা পর্যন্ত হয়নি।

বর্তমানে এসিসি এবং অংশগ্রহণকারী দেশগুলো নারী ক্রিকেটের এই টুর্নামেন্ট নিয়ে নতুন পরিকল্পনায় কাজ করছে। এর মধ্যেই সামনে আসছে আরও বড় আসর-আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ছেলেদের ছয় দলের এশিয়া কাপ। নারী ক্রিকেটে উদীয়মানদের জন্য আলাদা প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ইমার্জিং টিমস এশিয়া কাপ আবার কবে মাঠে গড়াবে, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD