Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিডন্সের কারণে সরে গেলেন তিনি!

February 14, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিডন্সের কারণে সরে গেলেন তিনি!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আচমকা ফের উত্তাল দেশের ক্রিকেট। সপ্তাহ খানেক হলো বাংলাদেশে এসেছেন বিসিবির ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। কিন্তু নতুন ভূমিকায় তিনি ফিরতেই অনিশ্চিত হয়ে যায় ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের ভাগ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এনিয়ে পরিস্কার কিছু বলছিল না। তার পথ ধরে পদত্যাগ করলেন প্রিন্স। এবার সিডন্স ব্যাটিং পরামর্শক হিসেবে জাতীয় দলের সঙ্গে সিডন্সের কাজ করাটাও নিশ্চিত হয়ে গেল।

যদিও বিসিবির পরিকল্পনা ছিল, প্রিন্সকে জাতীয় দল থেকে সরিয়ে হাই পারফরম্যান্স দল কিংবা বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ করা হবে। কিন্তু তা আর হচ্ছে না। প্রিন্স চলে যাওয়ায় সিডন্সকে নিয়ে ঝামেলা শেষ হলেও একজন কোচ ঠিকই খুঁজতে হবে।সিডন্স ব্যাটিং কোচের দায়িত্বে এলেও এর আগে ২০০৭ সাল থেকে চার বছর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বেই ছিলেন।

এদিকে বুধবার দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইন (আইওএল) এক্সক্লুসিভ প্রতিবেদনে প্রিন্সের পদত্যাগের খবর দিয়েছে। তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানানো হয়-পরিবারকে সময় দিতেই দায়িত্ব ছাড়লেন প্রিন্স। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না তিনি। চলতি বছরের নভেম্বর অব্দি বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল তার।

আসছে মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে থাকছেন না প্রিন্স। বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে দ্বিতীয় সদস্য হিসেবে পদত্যাগ করলেন এই প্রোটিয়া। এর আগে বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। এখন কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে হঠাৎ কেন সরে দাঁড়াচ্ছেন প্রিন্স? বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, প্রিন্সের পদত্যাগপ্রত আকস্মিক। গণমাধ্যমে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা তার পদত্যাগের মেইল পেয়েছি। কারণটা পারিবারিক।’

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটে ১১৯ ম্যাচ খেলেছেন প্রিন্স। রানকরেছেন ৪৬৮৮ রান। কোচিং লেভেল থ্রি শেষ করেছেন ৪৫ বছর বয়সী। অভিমানেই শেষ হল তার বাংলাদেশ অধ্যায়!

Previous Post

হঠাৎ পদত্যাগ প্রিন্সের, বিস্মিত বিসিবি

Next Post

জরিমানা দিলেন সোহান

Related Posts

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প
বিশেষ প্রতিবেদন

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

7
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

4
চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
Next Post
উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের নেতৃত্বে সোহান

জরিমানা দিলেন সোহান

Discussion about this post

সর্বশেষ..

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

একটি গাড়ি, একটি ফেসবুক পোস্ট আর এক মায়ের গল্প

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে গত রাতে পুরস্কার বিতরণী মঞ্চে যখন তাওহিদ হৃদয়ের হাতে তুলে দেওয়া হলো ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’-এর...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

by cricbdadmin
0
4

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি নতুন কিছু নয়। তবে অভিষেক ম্যাচেই এমন প্রভাব বিস্তার করার ঘটনা খুব বেশি দেখা...

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD