Wednesday, May 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারত-ইংল্যান্ড টেস্টে নজর কাড়লেন বাংলাদেশের সৈকত

July 7, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

Sharfuddoula Ibne Shahid Saikat

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্টে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন একজন আম্পায়ার-বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচের পাঁচদিন জুড়ে তার দায়িত্বশীল ও নির্ভুল আম্পায়ারিং নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি এই আম্পায়ার প্রমাণ করেছেন, তিনি কেবল দেশের গর্বই নন, বরং আন্তর্জাতিক ক্রিকেটের নির্ভরযোগ্য এক মুখ।

রোববার ভারত ৩৩৬ রানের বড় ব্যবধানে জয় পাওয়ায় সিরিজে সমতা ফেরায়। তবে ম্যাচের চেয়েও আলোচনায় আসে মাঠের আম্পায়ারিং, বিশেষ করে সৈকতের দেওয়া একের পর এক সঠিক সিদ্ধান্ত। তার দেওয়া মোট ১০টি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হলেও মাত্র ২টি রিভিউ বদলে যায়। অর্থাৎ ৮টি সিদ্ধান্তই নিখুঁত ছিল-যা একটি টেস্ট ম্যাচে অসাধারণ সাফল্য হিসেবে বিবেচিত হয়।

বিশেষ করে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে আউট দেওয়ার সিদ্ধান্তটি ছিল উল্লেখযোগ্য। ওয়াশিংটন সুন্দরের করা ডেলিভারিতে বল ব্যাটে নাকি প্যাডে আগে লেগেছে—তা বোঝা ছিল কঠিন। কিন্তু সৈকতের আত্মবিশ্বাসী সিদ্ধান্ত রিভিউয়ে সঠিক প্রমাণিত হয়, যা তার সূক্ষ্ম পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার প্রমাণ দেয়।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে প্রশংসা করেন ভারতীয় বিশ্লেষক হার্শা ভোগলে। তিনি বলেন, ‘ক্রিস গ্যাফানির কাছ থেকে মানসম্মত আম্পায়ারিং আশা করাই যায়, কিন্তু সৈকত ছিলেন সত্যিই অসাধারণ।’

এজবাস্টনে আম্পায়ারিংয়ের মাধ্যমে যে মানদণ্ড স্থাপন করেছেন সৈকত, তা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। নিয়মিত আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করলেও এই ম্যাচে তিনি নিজেকে অন্য উচ্চতায় তুলে ধরেছেন।

আগামী ১০ জুলাই লর্ডসে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে।

Previous Post

সাকিবের নতুন ঠিকানা দুবাই ক্যাপিটালস, খেলবেন গ্লোবাল সুপার লিগে

Next Post

ফিরেই লড়াইয়ের বার্তা সাইফউদ্দিনের, লক্ষ্য স্থায়ী হওয়া

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

ফিরেই লড়াইয়ের বার্তা সাইফউদ্দিনের, লক্ষ্য স্থায়ী হওয়া

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD