Tuesday, May 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সিরিজের জন্য শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দল ঘোষণা

July 7, 2025
in ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সিরিজের দল সাজালো শ্রীলঙ্কা, চার স্পিনারে ভরসা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে দল বদলায়, বদলায় কৌশল আর ভাবনাও। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কা ক্রিকেট দলেও এসেছে সেই বদলের হাওয়া। অভিজ্ঞদের ফেরানো হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে নতুন মুখকেও। ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি), যার নেতৃত্বে থাকছেন চারিত আসালাঙ্কা।

দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক দাসুন শানাকার প্রত্যাবর্তন। এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ভারতের বিপক্ষে। এবার ফিরলেন আরও পরিণত হয়ে, আরও দায়িত্বশীল ভঙ্গিতে। একইসঙ্গে ফিরেছেন চামিকা করুনারত্নেও, যিনি ২০২৩ সালের এপ্রিলের পর আর টি-টোয়েন্টি খেলেননি।

তরুণদের মধ্যে সবচেয়ে নজর কাড়ছেন দুনিথ ওয়েলালাগে। এক সিরিজ পর ফিরেছেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। এখনও পর্যন্ত মাত্র চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন, তবে তার পারফরম্যান্সে সম্ভাবনার ছাপ স্পষ্ট। এবার সুযোগ পেলেন নিজেকে আরও ভালোভাবে প্রমাণ করার।

সবচেয়ে নতুন নাম ঈশান মালিঙ্গা। তরুণ এই ডানহাতি পেসার চলতি বছর ওয়ানডেতে অভিষেকের পর নজর কেড়েছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এবার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় টি-টোয়েন্টি দলে। তার গতি ও বৈচিত্র্য দলে নতুন মাত্রা যোগ করবে বলেই বিশ্বাস নির্বাচকদের।

তবে সব প্রত্যাবর্তনের পেছনেই রয়েছে অন্য গল্প-ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসা, যিনি নিউজিল্যান্ড সফরে ছিলেন একেবারেই বিবর্ণ। দুই ম্যাচে করেছিলেন মাত্র ১৪ রান। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ছন্দহীন এই বাঁহাতি ব্যাটারের গড় এখন ১১-এর নিচে।

বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচই হবে ভিন্ন ভেন্যুতে: ১০ জুলাই পাল্লেকেলেতে, ১৩ জুলাই ডাম্বুলায় এবং ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দল-
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো ও ঈশান মালিঙ্গা।

Previous Post

লারার রেকর্ডের কাছে গিয়ে সম্মানের জায়গায় দাঁড়িয়ে গেলেন মুল্ডার!

Next Post

বাংলাদেশের স্পিন আতঙ্কে শ্রীলঙ্কা!

Related Posts

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প
বিশেষ প্রতিবেদন

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

7
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

8
Next Post
বাংলাদেশের স্পিন আতঙ্কে শ্রীলঙ্কা!

বাংলাদেশের স্পিন আতঙ্কে শ্রীলঙ্কা!

Discussion about this post

সর্বশেষ..

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

অঘটন, আধিপত্য আর অপূর্ণ সেঞ্চুরির গল্প

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হতেই যেন পরিষ্কার হয়ে গেল-এবারের প্রতিযোগিতা হবে তীব্র! কিন্তু সব ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

টি-টোয়েন্টির ধাঁধায় আটকে বাংলাদেশ

by cricbdadmin
0
3

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, অথচ বাংলাদেশ নারী দলের প্রস্তুতি যেন এখনো খসড়া পর্যায়েই আটকে। সিলেটের সিরিজ শেষ হওয়ার পর যে...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিসিবি নির্বাচনের পথে আরেক ধাপ, হচ্ছে নির্বাচন কমিশন

by cricbdadmin
0
8

নতুন নেতৃত্বে রূপান্তরের পথে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য সামনে রেখে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

তামিমের কণ্ঠে সংস্কারের সুর, ‘কমিটি টিম’ বিতর্কে ইতি?

by cricbdadmin
0
10

ক্রিকেট মাঠে ব্যাট হাতে প্রতিপক্ষকে জবাব দেওয়াই ছিল তার পরিচয়। এখন সেই মানুষটিই বোর্ডরুমে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন ব্যবস্থার ভেতরের অসাম্য...

দাপুটে জয়ে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

দাপুটে জয়ে শুরু লিজেন্ডস অব রূপগঞ্জের

by cricbdadmin
0
5

স্বপ্নের মতো এক জয়! চ্যাম্পিয়নের মতো শুরু! ঠিক তাই, এবারের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দাপুটে এক জয় দিয়ে শুরু করল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD