Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অবশেষে মাঠে নেমে হাসি-খুশি মুমিনুলরা

December 24, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অবশেষে মাঠে নেমে হাসি-খুশি মুমিনুলরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আহ, স্বস্তির দিন! অবশেষে নিউজিল্যান্ডের মাঠে অনুশীলনে নামতে পারল বাংলাদেশ ক্রিকেট দল। ৮ ডিসেম্বর দেশ ছেড়েছে টাইগাররা। এরপর তাসমান পাড়ের দেশটিতে পা দিয়ে কোয়ারেন্টাইন নামের বন্দি জীবনে ছিল তারা। অবশ্য করোনার এই সময়ে এছাড়া কোন উপায়ও ছিল না। দুঃসহ সব দিন পেছনে ফেলে মঙ্গলবার মাঠে নামল মুমিনুল হকের দল।

১১ দিন বন্দি থেকে এবার মাঠে ক্রিকেটাররা। নিউজিল্যান্ড থেকে পাঠানো ভিডিও বার্তায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সেই সুখবরই দিলেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে বাংলাদেশ দল। খবরটা দিয়ে ডমিঙ্গো বলেন, ‘বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেলে বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ওরা রৌদ্রোজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।’

টেস্ট মিশনে যাওয়া টাইগাররা ওয়ার্ম-আপের পর ফুটবল দিয়ে শুরু করেন অনুশীলন। তারপর নেটে ব্যাটিং অনুশীলনে নামেন মুমিনুলরা। লিটনকে বোলিং করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকুর রহিমও ব্যাটিং করেন এদিন। ওয়ার্ম করার পর নিজেদের মধ‍্যে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা।

আগামী কয়েকদিনের পরিকল্পনা প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘আগামী দুই-তিন দিন হাই ইনটেনসিটি অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের। আমরা টাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।’

সব ঠিক থাকলে ২০২২ সালের প্রথম দিন মানে ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD