Saturday, May 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানের দারুণ দিনে চাপে মুমিনুলরা

November 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানের দারুণ দিনে চাপে মুমিনুলরা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আগের দিন স্বপ্নের ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। কিন্তু কে জানতো চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা এমন হতাশ করা হবে। শনিবার সকাল থেকেই পতনের মিছিল। আগের দিন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া লিটন কুমার দাস ফিরলেন শুরুতেই। শতরানের সুবাস পেলেও পেলেন না মুশফিকুর রহিম। তারপর বালির বাঁধের মতো ভাঙল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। সব মিলিয়ে দল অলআউট ১ম ইনিংসে ৩৩০ রানে।

এরপর নেমে দ্বিতীয় দিনে সব চাওয়াই যেন পূরণ হলো পাকিস্তান দলের। দিনের শেষ দুই সেশন কোনো উইকেট না হারিয়েই কাটল সফরকারীরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুধু বল করেই গেলেন টাইগার বোলাররা, ধরা দিল না সাফল্য।

শনিবার দ্বিতীয় দিনটি পাকিস্তান দিন শেষ করেছে ৫৭ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৪৫ রানে। ১৮০ বলে ৯ চার ও দুই ছক্কায় ৯৩ রানে অপরাজিত আবিদ আলি। ১৬২ বলে দুটি করে ছক্কা ও চারে অভিষিক্ত আব্দুল্লাহ শফিকের সংগ্রহ ৫২ রান।

যা একটু সমীহ পেলেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। তবে উইকেট পেলেন না। এ অবস্থায় এখনো পাকিস্তান পিছিয়ে ১৮৫ রানে। যদিও ১০ উইকেটই অটুট রয়েছে তাদের। সন্দেহ নেই টেস্টের তৃতীয় দিন শুরুর আগেই চাপে পড়ে গেল মুমিনুল হকের দল। ম্যাচ বাঁচানোর কথাই ভাবতে হচ্ছে তাদের।

এর আগে দিনের শুরু পেসার হাসান আলি বিপাকে ফেলেন বাংলাদেশকে। এদিন প্রথম সেশনে বাংলাদেশ ৭৭ রান করতে হারায় ৬ উইকেট। কিছুই করতে পারেনি টাইগারদের টপ অর্ডার। মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়লেন। তার ব্যাটে দল তিনশ রান পেরোয়। ৬ চারে ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মিরাজ।

এরপর পাকিস্তানি দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক রাজত্ব করলেন। কোনো বিপদ ছাড়াই দ্বিতীয় ও তৃতীয় সেশন পার করেন। সেঞ্চুরির পথে আবিদ। হাফসেঞ্চুরি করে অপরাজিত অভিষিক্ত শফিক। পাকিস্তান ১ম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান করেছে।

১৮০ বলে ৯৩ রান নিয়ে রোববার নামবেন আবিদ। তার সঙ্গে ১৬২ বলে ৫২ রান নিয়ে লড়ছেন শফিক। বিপাকেই পড়ে গেল টাইগাররা।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৩০/১০

পাকিস্তান ১ম ইনিংস: ৫৭ ওভারে ১৪৫/০ (আবিদ ৯৩*, শফিক ৫২*; আবু জায়েদ ১০-০-৩০-০, ইবাদত ১২-৩-৩১-০, তাইজুল ১৯-৫-৩৯-০, মিরাজ ১৩-৪-৩৩-০, মুমিনুল ৩-০-১২-০)

#২য় দিন শেষে

Previous Post

৩৩০ রানে থামল বাংলাদেশ

Next Post

প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

Related Posts

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩
বিশেষ প্রতিবেদন

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

7
জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

15
শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল
বিশেষ প্রতিবেদন

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

4
Next Post
যেভাবে পাকিস্তানকে হারলো মেয়েরা

প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

Discussion about this post

সর্বশেষ..

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
7

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

by cricbdadmin
0
4

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে সবচেয়ে আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। শতক হাঁকিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার...

হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরার লড়াইয়ে নাহিদ রানা

by cricbdadmin
0
10

বাংলাদেশের পেস আক্রমণে নতুন ভয়ঙ্কর নাম হয়ে উঠেছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির আগুন ঝরা বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোগাতে...

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের দাপটে বাংলাদেশের দারুণ দিন

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের দাপটে বাংলাদেশের দারুণ দিন

by cricbdadmin
0
6

মিরপুরের উইকেট দেখে অনেকেই ধারণা করেছিলেন, প্রথম দিনটা হয়তো ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষাই হতে যাচ্ছে। সবুজাভ উইকেটে সেই আভাস মিলেছিল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD