এ যেন সব তারকার মিলন মেলা। আসলে সাকিব আল হাসানের বিবাহত্তোর সংবর্ধনা বলে কথা! রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিশাল পরিসর রোববার সেজেছিল আলো ঝলমলে সাজে। সেখানে হাজির থাকলেন বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং একঝাঁক সেলিব্রেটি। সবাই এসেছিলেন সাকিব-শিশির দম্পতিকে শুভকামনা জানাতে।
সাকিব বিবাহত্তোর সংবর্ধনায় পড়েছিলেন মার্কিন মুল্লুক থেকে কেনা আনা আরমান্দো জিগমা ব্যান্ডের কালো শ্যুট। শিশির পড়েন ভারতীয় ডিজাইনার সাবিয়া সাচির তৈরি করা লাল লেহেঙ্গা। তাকে সাজানোর দ্বায়িত্বে ছিলেন বিউটিশিয়ান ফারজানা শাকিল।
বিয়ে করেছেন গতবছরের স্মরনীয় এক দিনে। ১২ ডিসেম্বর। ১২-১২-১২! বছর খানেক কেটে গেলেও বিবাহত্তোর কোন সংবর্ধনা হয়নি। অবশ্য এই সময়টাতে নিজের গুছিয়ে নিয়েছেন। ক্রিকেট নিয়ে ব্যস্ততা তো ছিলই। এবার যখন সময় মিলল তখন সাকিব আল হাসান-উম্মে আহম্মেদ শিশির আনুষ্ঠানিক ভাবে শুরু করছেন তাদের সংসার।
আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তারা যান নি।




