Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিউজিল্যান্ডেই ভেট্টোরিকে পাচ্ছে বাংলাদেশ দল

March 6, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজ সিরিজে ভেট্টোরিকে পাবে তো বাংলাদেশ?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অন্যরকম এক চুক্তিতে নাম লেখান তিনি। ১০০ দিনের চুক্তি। যখন সময় মিলবে কিংবা যখন ডাক পড়বে তখনই চলে আসবেন। কিন্তু ৬০ দিন কাজ করতেই সম্পর্কটা ঠিক থাকেনি। মনে করা হচ্ছিল বাকি ৪০ দিন হয়তো কাজই করবেন না ড্যানিয়েল ভেট্টোরি। তবে এবার জানা গেল নিউজিল্যান্ড সফরেই এই স্পিন কোচকে পাবে বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইন শেষে ১১ মার্চ কুইন্সটাউনে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সেখানেই পাঁচ দিনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।

এমনিতে বাংলাদেশ ক্রিকেটে দৈনিক চুক্তিতে কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক এই স্পিন কিংবদন্তি। গত বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল। কিন্তু টুর্নামেন্ট স্থগিত হওয়ায় চুক্তির অবশিষ্ট ৪০ দিনের পরিবর্তে বলা হয় ভেট্টোরি বাংলাদেশের সঙ্গে কাজ করবেন ২২ দিন। এ অবস্থায় নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বুধবার বলেন, ‘দেখুন, ভেট্টোরি অনেকদিন ধরে বাংলাদেশ দলে সম্পৃক্ত আছেন আর সার্ভিস দিচ্ছেন। কিন্তু করোনার কারণে হয়তো তার মুভমেন্টে সমস্যা হচ্ছে। মূল বিষয় হলো উনি বাংলাদেশ দলের সঙ্গে যেখানেই যোগ দেন না কেন, দেশে ফিরে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে এটাই তার জন্য মূল চ্যালেঞ্জ- দেশে ফিরে আবার ১৪ দিনের কোয়ারেন্টাইন। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেই যুক্ত হচ্ছেন। তার মতো একজন সাবেক অধিনায়ক, বিশেষ করে নিউজিল্যান্ডের কন্ডিশনে তার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান। সুতরাং বোর্ড যেটা করেছে সবকিছু চিন্তাভাবনা করেই করেছে। দিনের হিসেবে ২০-২২ দিন বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি।’

আগেই জানা গেছে, দৈনিক আড়াই হাজার ডলারে বাংলাদেশ দলের স্পিনারদের সঙ্গে কাজ করছেন ভেট্টোরি। ২০১৯ সালে ভারত সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। নিরাপত্তার কারণে পাকিস্তানে যাননি তিনি। সব মিলিয়ে লম্বা সময় তাকে পেলো না বাংলাদেশের স্পিনাররা।

Previous Post

৭ দিন পর জিমে ফিরে উৎফুল্ল তাসকিন-মোস্তাফিজরা

Next Post

বন্ধ হচ্ছে বিসিবি প্রধানের ভুয়া ফেসবুক আইডি

Related Posts

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
বিশেষ প্রতিবেদন

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

6
বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

8
Next Post
মুশফিকের পরিবার কান্নাকাটি করছে-বিশ্বাস হয় না পাপনের

বন্ধ হচ্ছে বিসিবি প্রধানের ভুয়া ফেসবুক আইডি

Discussion about this post

সর্বশেষ..

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
6

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
18

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD