Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ত্রোপচার শেষে ফিরলেন মুমিনুল

December 15, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দুঃসংবাদ, বঙ্গবন্ধু টি-টুয়েন্টি শেষ মুমিনুলের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে সফল অস্ত্রোপচার করিয়ে রোববার সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছেন মুমিনুল হক।

এর আগে গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন মুমিনুল। এরপর তার আঙুলের হাড়ে চিড় ধরা পড়ে। সেই চোট নিয়েই অবশ্য ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। ৭ বলে ৫ রান করে তার দল গাজী গ্রুপ চট্টগ্রামকে জয়ের বন্দরে নিয়ে গিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

পরে ঐ চোটই তাকে ছিটকে দেয় বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে। গত ৮ ডিসেম্বর অস্ত্রোপচারের জন্য দুবাই যেতে হয় তাকে। তার বদলি হিসেবে রুয়েল মিয়াকে দলে নেয় গাজী গ্রুপ চট্টগ্রাম।

অস্ত্রোপচার শেষে এবার ফেরার লড়াই শুরু হবে মুমিনুলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জানুয়ারিতে অনুষ্ঠেয় সিরিজ দিয়েই ফিরতে চান টেস্ট অধিনায়ক।

রোববার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন মুমিনুল। বিমানবন্দর থেকে সোজা শহরের বসুন্ধরায় নিজ বাসভবনে চলে যান তিনি। প্রায় ৪ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে।

সব ঠিক থাকলে আগামী জানুয়ারির প্রথম ভাগেই সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে টেস্ট সিরিজে যাতে অধিনায়ক খেলতে পারেন, এ কারণে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে না পাঠিয়ে দুবাই পাঠানো হয় অস্ত্রোপচারের করাতে। করোনাকালীন সময়ে সেই দেশগুলোয় প্রটোকলে দুই সপ্তাহ কাটাতে হয় কোয়ারেন্টাইনে। অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড গিয়ে অস্ত্রোপচার করে চার-পাঁচ দিনের মধ্যে দেশে ফিরে আসা সম্ভব ছিল না। কমপক্ষে তিন সপ্তাহর ব্যাপার। এ কারণেই দুবাই পাঠানো হয়।

৮ ডিসেম্বর দুবাই গিয়ে পরদিনই অপারেশন করাতে পেরেছেন মুমিনুল। তিনদিন পরই দেশে ফিরে আসতে পেরেছেন তিনি।

Previous Post

ছিটকে গেলেন বাবর

Next Post

রানে সেরা লিটন দাস

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
সাকিবের পর সিপিএলে লিটন দাস

রানে সেরা লিটন দাস

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD