Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তিন দলের অধিনায়ক তামিম, মাহমুদউল্লাহ ও শান্ত

October 7, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তিন দলের অধিনায়ক তামিম, মাহমুদউল্লাহ ও শান্ত
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ। এবার ওয়ানডে সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের মাঠেই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দলের প্রস্তুতি ম্যাচের জন্য তিনজন অধিনায়কও বেছে নিয়েছে বোর্ড। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহর সঙ্গে একটি দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

অবশ্য দুই দিনের দুটি অনুশীলন ম্যাচেও একটি দলকে নেতৃত্ব ছিলেন শান্ত। অতীতেও তার নেতৃত্বের রেকর্ড রয়েছে। এর আগে অনূর্ধ্ব-১৯ দল, একাডেমি দল, হাই পারফরম্যান্স (এইচপি) দল, বাংলাদেশ ‘এ’ দল, বিসিবি একাদশের অধিনায়ক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

প্রস্তুতি ম্যাচে দলগুলির নামকরণ করা হয়েছে তিন অধিনায়কের নামে। প্রতি দলে আছেন ১৫ জন ক্রিকেটার। সঙ্গে তিন জন করে স্ট্যান্ড বাই। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হলেই এই ম্যাচ খেলতে পারবেন। তার আগে সবাই থাকবেন জৈব-সুরক্ষা বলয়ে।

রোববার শুরু থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে প্রতি দল পরস্পরের বিপক্ষে খেলবে দুইবার করে। ফাইনাল ম্যাচ হবে ২৩ অক্টোবর। রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিন-রাতের। দুপুর দেড়টায় শুরু খেলা। থাকছে প্রতি ম্যাচেরই রিজার্ভ ডে।

বিসিবি সূত্রে জানা গেছে-ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে। ফাইনাল টিভিতে সরাসরি দেখানো হতে পারে। তবে ম্যাচগুলি লিস্ট ‘এ’ নয়।

চলুন দেখে নেই তিন দল-

তামিম একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি, আকবর আলি, এনামুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ড বাই: শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা

মাহমুদউল্লাহ একাদশ-

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, রকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ড বাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

শান্ত একাদশ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।

টুর্নামেন্টের সূচি-

১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
১৫ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-শান্ত একাদশ
১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ-তামিম একাদশ
২১ অক্টোবর: তামিম একাদশ-শান্ত একাদশ
২৩ অক্টোবর: ফাইনাল

Previous Post

Three-team tournament

Next Post

সাড়ে ৬ মাস পর নেমে হাফসেঞ্চুরি তামিমের

Related Posts

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

7
তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

7
Next Post
সাড়ে ৬ মাস পর নেমে হাফসেঞ্চুরি তামিমের

সাড়ে ৬ মাস পর নেমে হাফসেঞ্চুরি তামিমের

Discussion about this post

সর্বশেষ..

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
7

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

বড় বদলে পাকিস্তান দল, ফিরলেন শাহীন-বাবর

নাহিদ বনাম আফ্রিদির গতি-যুদ্ধের অপেক্ষা

by cricbdadmin
0
7

টি–টোয়েন্টি আর ওয়ানডের দাপুটে ব্যস্ততা শেষে আবারও ফিরে এসেছে টেস্ট ক্রিকেটের নীরবতা, ধৈর্য আর দীর্ঘ লড়াইয়ের মঞ্চ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD