Tuesday, July 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটাররা যেতে চাইছে না পাকিস্তান সফরে!

December 28, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ক্রিকেটাররা যেতে চাইছে না পাকিস্তান সফরে!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অনড়। যে করেই হোক বাংলাদেশকে তাদের দেশে সফরে নিতে মরিয়া। কিন্তু এখন দেশটিতে সফর নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট দল লাহোরে সন্ত্রাসী হামলার পর থেকেই অন্য টেস্ট খেলুড়ে দেোশের মতো পাকিস্তানে যাচ্ছে না টাইগারদের জাতীয় দল।

এ অবস্থায় বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, সফর নিয়ে এখনও জটিলতা আছে। টি-টুয়েন্টি খেলতে যাওয়া নিয়েও সরকারের সব পক্ষ থেকে ছাড়পত্র পায়নি বিসিবি। তাছাড়া কোচিং স্টাফদের বেশির ভাগ যেতে চাইছেন না পাকিস্তানে। ক্রিকেটারদের একটি বড় অংশও রাজী হচ্ছে না।

এ কারণেই টি-টুয়েন্টি পাকিস্তানে খেলে টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়ে রেখেছে পিসিবিকে। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে পিসিবি প্রধান এহসান মানি জানালেন-পাকিস্তানের সব ‘হোম’ সিরিজ এখন থেকে পাকিস্তানেই হবে। বাংলাদেশকেই প্রমাণ করতে হবে পাকিস্তান নিরাপদ নয়।

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান বলেন, ‘পাকিস্তান সিরিজ নিয়ে অনেক ইস্যু আছে। অনেক স্টেইকহোল্ডার আছে। একটা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ডের বাইরেও আছে। খেলোয়াড়রা আছে, কোচিং স্টাফ আছে। ওদের মতামতের ব্যাপার আছে যে তারা যাবে কিনা, আরেকটা ব্যাপার আছে, সরকারের প্রতিটি বিভাগ থেকে নিরাপত্তার ছাড়পত্র পাওয়া যাচ্ছে কিনা।’

সব ব্যাপার পর্যালোচনা করে টি-টুয়েন্টি খেলতে পাকিস্তানে যেতে রাজি আছে বাংলাদেশ। তবে টেস্ট নয়। যদিও সফরে সেখানে দুটি টেস্ট খেলার কথা তাদের। নাজমুল হাসান পাপন জানান, ‘দেখুন, আমরা তাদেরকে জানিয়েছি যে, আমরা টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার চেষ্টা করব। ওরা যদি রাজী হয়। তবে সেটা নির্ভর করবে দুটি জিনিসের ওপর। একটা হলো ক্রিকেটার ও কোচিং স্টাফরা যদি রাজী হয়, আমরা যদি ভালো একটি দল বানাতে পারি, তাহলে পাঠাব। দ্বিতীয়ত, সরকারের প্রত্যেকটি জায়গা থেকে ছাড়পত্র। টি-টোয়েন্টি খেলতে যেতেও তো আমার ছাড়পত্র লাগবে সরকারের সব নিরাপত্তা সংস্থার! তাছাড়া আমরা এবার ঠিক করেছি, আমাদের নিরাপত্তাকর্মী ছাড়াও ডিজিএফআই, এনএসআই, ওসব জায়গা থেকে লোকজন নিয়ে যাব।’

টি-টোয়েন্টি খেলতেও দল যাবে কীনা তা পরিস্কার নয়। পাপন আরও জানালেন, ‘কোচিং স্টাফদের অনেকে আগেই বলে দিয়েছে, ওরা যাবে না। কেউ কেউ যেতে পারে, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য। বেশির ভাগই যেতে চায় না। ক্রিকেটারদের অনেকের সঙ্গে কথা হয়েছে। কিছু ক্রিকেটার যেতে ইচ্ছুক নয়। কয়েকজন যেতে রাজী, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য। ওদের সিদ্ধান্তের ক্ষেত্রে একটি বড় ব্যাপার হলো পরিবার। ওদের বাবা-মা, আত্মীয়স্বজন সবাই চিন্তিত।’

এ অবস্থায় যারা যেতে রাজী, তারা বিসিবিকে জানিয়েছে আপাতত টি-টুয়েন্টি খেলে এক সপ্তাহের মধ্যে চলে আসতে চায়।

Previous Post

নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট চায় বিসিবি

Next Post

৩২৮ দিন পর হেডের শতক

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

7
পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

6
Next Post
৩২৮ দিন পর হেডের শতক

৩২৮ দিন পর হেডের শতক

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

৪০ কোটি টাকার শঙ্কা কাটল, তামিমের যুক্তিতে সমাধান

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধরনের আর্থিক শাস্তির যে শঙ্কা তৈরি হয়েছিল, সেটি আপাতত আর নেই। আইসিসির সভায় বিসিবি সভাপতি তামিম...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

লাহোর কালান্দার্সে বাংলাদেশের ইমন

by cricbdadmin
0
8

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) নতুন মৌসুমের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ঘোষিত স্কোয়াডে জায়গা...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

এলপিএল থেকে সরে দাঁড়ালেন লিটন

by cricbdadmin
0
6

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে খেলছেন না বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস। জানা গেছে, ইনজুরির কারণেই...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

সাকিব ছন্দ হারাচ্ছেন-ফর্ম কি চিন্তার কারণ?

by cricbdadmin
0
4

সাকিব আল হাসানের নামের সঙ্গে ‘ফিরে আসা’ শব্দটি নতুন নয়। ক্যারিয়ারের নানা সময় সমালোচনার মুখে পড়েও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছেন...

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

আইসিসির মাসসেরার দৌড়ে মোসাদ্দেক

by cricbdadmin
0
7

চার বছর পর জাতীয় দলে ফিরে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD