Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাকির হাসপাতালে যেতেই ভাঙল জয়ের স্বপ্ন

September 20, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ভারতে হাবিবুল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শুরুর ধাক্কা সামলে দারুণ লড়ছিলেন জাকির হাসান। আরিফুল হকও দিচ্ছিলেন সঙ্গ। মনে হচ্ছিল তাদের ব্যাটেই হয়তো সফরের প্রথম ম্যাচে জয় দেখবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে পড়লেন জাকির। ব্যস, পথ হারাল দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশা নিয়েই ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে জুনিয়র টাইগাররা। ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দল দেখেছে হার।

লক্ষ্মৌতে শুক্রবার ৩৪ রানে বাংলাদেশের যুবাদের হারাল ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা। ম্যাচে জয় পেতে ৫০ ওভারে লক্ষ্য টার্গেট ছিল ১৯৩। কিন্তু সফরকারীরা করে ১৫৮ রান।

টস বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারতকে। স্বাগতিকরা ৯৯ রান তুলতেই হারায় ৫ উইকেট। এরপর দাপট দেখান আরিয়ান জুয়াল। করেন ৮৬ বলে ৬৯ রান। বাংলাদেশের স্পিনার মেহেদি হাসান ২৯ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন অধিনায়ক সাইফ হাসান ও আবু হায়দার রনি।

জবাব দিতে নেমে ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর জাকির হাসান ও আরিফুল হক পথ দেখালেন। মনে হচ্ছিল তাদের ব্যাটে দল পাবে জয়। কিন্তু ৬৭ বলে জাকির করেন ৪৮ রান। মাংসপেশিতে টান লাগায় অবসরে যান তিনি। মাঠ থেকে তাকে যেতে হয় হাসপাতালে।

দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার জানালেন, ‘অতিরিক্ত গরমে পানিশূন্যতায় ভুগেছে জাকির, এ কারণেই হয়তো মাংসপেশিতে টান পড়েছে। তার ব্যাটিংয়ে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। দুর্ভাগ্য জাকির অসুস্থ হয়ে পড়ল। গুরুতর কিছু নয়। পরের ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে না।’

আরিফুল ৭২ বলে ৩৮ রান করলে হতাশাই সঙ্গী হয় যুবাদের।

সংক্ষিপ্ত স্কোর-
ভারত অনূর্ধ্ব-২৩ দল: ৫০ ওভারে ১৯২/৯ (জয়সাল ০, কৌশিক ২০, শরত ৪২, গার্গ ৪, হৃতিক ১৮, জুয়াল ৬৯, শেঠ ১২, হেগড়ে ৪, শোকিন ৪, আর্শদীপ ৬*, দুবে ০*; আবু হায়দার ১০-০-৩৭-২, শফিকুল ইসলাম ৯-১-২৬-১, রবিউল ৯-০-৩৭-১, আরিফুল ৩-০-২৩-০, মেহেদি ১০-২-২৯-৩, আল আমিন জুনিয়র ২-০-১৩-০, সাইফ ৭-০-২৩-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল: ৪৮.৪ ওভারে ১৫৮/৯ (সাইফ ১২, সাব্বির ০, ইয়াসির ৬, জাকির ৪৮(আহত অবসর), আল আমিন জুনিয়র ৪, জাকের ৩, আরিফুল ৩৮, মেহেদি ২০, আবু হায়দার ০, রবিউল ২১, শফিকুল ১*; আর্শদীপ ১০-৩-২৫-১, দুবে ৬-০-২৭-১, শেঠ ৫-২-১১-১, হেগড়ে ১০-০-৩২-২, শোকিন ১০-১-৩২-২, জয়সাল ৭.৪-০-৩১-২)
ফল: ভারত অনূর্ধ্ব-২৩ দল ৩৪ রানে জয়ী

Previous Post

অভিষেকের পরই হাতে তিন সেলাই আমিনুলের

Next Post

গুডবাই হ্যামিল্টন মাসাকাদজা

Related Posts

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

1
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার গতিতে মুগ্ধ

7
৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

8
Next Post
গুডবাই হ্যামিল্টন মাসাকাদজা

গুডবাই হ্যামিল্টন মাসাকাদজা

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
1

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD