Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘সোনার হরিণ’ জিতে নতুন স্বপ্ন টাইগারদের

May 21, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘সোনার হরিণ’ জিতে নতুন স্বপ্ন টাইগারদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কথায় আছে একবার না পারিলে দেখ শতবার। কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের জন্য অন্যভাবে বলা যায়-একবার না পারিলে দেখ সাতবার। ঠিক তাই সাতবারে এসে শিরোপা দেখা পেল টাইগাররা। সোনার হরিণ হয়ে উঠা শিরোপা ধরা দিলো হাতে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বহুজাতিক কোন টুর্নামেন্টে প্রথম কোন ট্রফি জিতল বাংলাদেশ। সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ব্যাটিংয়ে ধরা দিল স্বপ্নের এক জয়। এই আত্মবিশ্বাস নিয়েই দ্বাদশ বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে পা রাখল স্টিভ রোডসের দল।

ডাবলিনের মালাহাইডে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে বল হাতে ২৪ ওভারে ক্যারিবীয়দের ১ উইকেট তুলে নিয়ে ১৫২ রানে আঁটকে দেয় মাশরাফির দল।
কিন্তু বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় সমান ওভারে ২১০ রান। সৌম্য সরকার ও তামিম ইকবালের ওপেনিং জুটি শুরুতে কঠিন কাজটি সহজ করে দেন। এরপর মুশফিকুর রহীম দ্রুত রান তুলেন। আর শেষে দেখা মেলে মোসাদ্দেক হোসেন ঝড়। ২৪ বলে ৫২* রান করেন তিনি। ৭ বল আগেই জয় নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার দল।

দ্রুততম হাফসেঞ্চুরিতে মোসাদ্দেক বনে গেলেন ইতিহাস গড়ার ম্যাচের নায়ক। প্রতিক্রিয়া এই ম্যাচসেরা বলছিলেন, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস পেয়েছি আমরা।’

বিশ্বকাপে এই ফর্মটাই ধরে রাখতে চান মোসাদ্দেক। জানান, ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD