Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নয় জয়ের পর থামল রূপগঞ্জ

April 17, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নয় জয়ের পর থামল রূপগঞ্জ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রীতিমতো অজেয় হয়ে উঠেছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। ব্যাটিং-বলে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই খেলতে নামে সুপার লিগ। সেখানেও প্রথম ম্যাচে তুলে নেয় জয়। এবার ব্যাটসম্যানরা ভাল খেলতে পারলেন না। নাঈম ইসলামের দলটির জয়রথ থামিয়ে চমক দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা ৯ জয়ের পর থামলো সাবেক চ্যাম্পিয়নরা।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সুপার লিগে রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে শেখ জামাল। ওপেনার মোহাম্মদ নাঈম (৫৮) ছাড়া কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারলেন না। লিজেন্ডসরা ৪৯.৩ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায়। এরপর শেখ জামাল ৯ বল আর ৪ উইকেটে হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে।

এবারের প্রিমিয়ার লিগে লিজেন্ডসদের হয়ে দুর্দান্ত খেলছেন মেহেদি মারুফ। তবে বুধবার কথা বলেনি এই ওপেনারের ব্যাট। ইনিংসের তৃতীয় ওভারে খালেদ আহমেদের করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ব্যর্থ শাহরিয়ার নাফিসও। অবশ্য মোহাম্মদ নাঈম খেলছিলেন দেশে-শুনে। অধিনায়ক নাঈম ইসলামকে নিয়ে চতুর্থ উইকেটে এ তরুণ দলকে বেশ টানছিলেন। তাদের জুটিতে ৪৭ রানও উঠে। ২১ ওভারেই ১০০ রানের দেখা পায় দল। ১১২ বলে মাত্র ২ চারে ৫৮ রানের ইনিংস খেলে ফেরেন মোহাম্মদ নাঈম।

ফর্মে থাকা অধিনায়ক নাঈম ইসলাম ১৯ রান করেন ৪৮ বলে। সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা থামে ১৭১ রানে। শেখ জামালের হয়ে পেসার খালিদ আহমেদ নেন ৩১ রানে ৪ উইকেট। এদিকে তাইজুল নেন ১৬ রানে ২টি উইকেট। নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, ইলিয়াস সানি ও সালাউদ্দিন শাকিল নেন ১টি করে উইকেট।

এরপর ওপেনার ইমতিয়াজ আহমেদকে দ্রুত ফেরায় রূপগঞ্জ। শ্রীলঙ্কান দিলশান মুনাবিরা, আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাসির হোসেনও চটজলদি আউট। এরপরই ইলিয়াস সানি হাল ধরেন। নুরুল হাসান সোহানের সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। সানি করেন ৫৮। অপরাজিত ৪৩ রান তানবীর হায়দারের।

লিজেন্ডসদের হয়ে ২৭ রানে ৩ উইকেট তুলে নেন নাবিল সামাদ। ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট দখলে নেন ঋষি ধাওয়ান। মোহাম্মদ শহিদ নেন ১টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ: ৪৯.৩ ওভারে ১৭১/১০ (মারুফ ২, মোহাম্মদ নাইম ৫৮, মুমিনুল ১৫, শাহরিয়ার ১০, নাঈম ইসলাম ১৯, ধাওয়ান ২৩, জাকের ১৭, মুক্তার ১৫, শহিদ ১, শুভাশিস ৪, নাবিল ০*; খালেদ ৭.৩-১-৩১-৪, নাসির ১০-১-১৬-১, এনামুল ১০-০-৩৩-১, মুনাবিরা ২-০-১৪-০, সানি ১০-১-২৭-১, সাকিল ৫-০-৩৩-১, তাইজুল ৫-১-১৬-২)।
শেখ জামাল: ৪৮.৩ ওভারে ১৭২/৬ (ইমতিয়াজ ৫, সানি ৫৮, মুনাবিরা ২, নাসির ৪, সোহান ২৯, তানবীর ৪৩*, জিয়াউর ১০, তাইজুল ১০*; শুভাশিস ৭-০-৩৯-০, নাবিল ১০-১-২৭-৩, শহিদ ৯.৩-০-২৬-১, নাঈম ১০-১-২৫-০, মুমিনুল ৪-০-১৮-০, ধাওয়ান ৮-০৩৩-২)।
ফল: শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ইলিয়াস সানি

Previous Post

Mosaddek, Jayed in Bangladesh WC squad

Next Post

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জফরা আর্চার

Related Posts

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

0
নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

7
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

7
Next Post
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জফরা আর্চার

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই জফরা আর্চার

Discussion about this post

সর্বশেষ..

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
5

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD