Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতকে ভয় পাইয়ে দিয়েছিল হংকং

September 19, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইরিশদের উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আরেকটু হলে ক্রিকেট ইতিহাসের বড় এক অঘটনই যেন ঘটে যাচ্ছিল। শেষ মূহুর্তে এসে স্বস্তি মিলল। অভিজ্ঞতার কাছেই যেন জেতা ম্যাচটাও হেরে গেল হংকং। ভারতকে ভয় পাইয়ে দিলেও জিততে পারেনি বাছাই পর্ব টপকে আসা দলটি। তাদের হারিয়ে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে উঠে গেছে ভারত।

মঙ্গলবার রাতে দুবাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে অনেক কষ্টে ২৬ রানে জিতেছে ভারত।

২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালই জবাব দিচ্ছিল হংকং। মনে হচ্ছিল ইতিহাস গড়ে বুঝি তারাই জিততে যাচ্ছে। কিন্তু শেষদিকে এসে ভুল করে বসল। তারা নির্ধারিত ৫০ ওভারে তুলল ২৫৯ রান। ম্যাচটাও হেরে গেল।

এ অবস্থায় এই গ্রুপ থেকে পাকিস্তানের সঙ্গে ভারত উঠে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। এর আগেই শেষ চারে উঠেছে বাংলাদেশ ও আফগানিস্তান।

বলা যায় মঙ্গলবার জেতা ম্যাচটাই হেরে গেছে হংকং। জিততে শেষ ১৬ ওভারে দরকার ছিল ১১২ রান। হাতে ১০ উইকেট। তখনই ম্যাচে ফিরে আসে রোহিত শর্মার দল। অভিজ্ঞতা দিয়ে শেষ করে দেয় হংকংয়ের জয়ের স্বপ্ন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শিখর ধাওয়ানের ব্যাটেই বড় সংগ্রহ গড়ে ভারত। এক পর্যায়ে মনে হচ্ছিল তিনশ ছাড়ানো স্কোর গড়বে। কিন্তু শেষ ১০ ওভারে তারা তুলে মাত্র ৪৮ রান। আর দল করে ২৮৫।

১২০ বলে ধাওয়ান করেন ১২৭ রান। তুলে নেন ওয়ানডেতে ১৪ নম্বর সেঞ্চুরি। রাইডুর ব্যাটে ৬০ রান।

জবাব দিতে নেমে স্বপ্নের ক্রিকেট খেলেছেন হংকংয়ের দুই ওপেনার নিজাকাত খান ও অধিনায়ক অংশুমান রাথ। মনে হচ্ছিল তারাই জিতিয়ে মাঠ ছাড়বেন। প্রথম উইকেট জুটিতে তারা তুলেন ১৭৪ রান। কিন্তু পরের ব্যাটসম্যানরা বাকী পথ পাড়ি দিতে পারেননি। নিজাকাত ৯২, আনশুমান ৭৩ রানে ফিরেন। তবে বিদায় নিলেও মন জয় করেছেন এই দুই ব্যাটনম্যান।

এ অবস্থায় বুধবার এশিয়া কাপে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্ধন্দী ভারত-পাকিস্তান। খেলা শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ৫০ ওভারে ২৮৫/৭ (রোহিত ২৩, ধাওয়ান ১২৭, রাইডু ৬০, কার্তিক ৩৩, ধোনি ০, কেদার ২৮*, ভুবনেশ্বর ৯; আফজাল ০/৩৪, নওয়াজ ১/৫০, এজাজ ১/৪১, এহসান ২/৬৫, নাদিম ০/৩৯, কিনচিত ৩/৩৯)

হংকং: ৫০ ওভারে ২৫৯/৮ (নিজাকাত ৯২, আনশুমান ৭৩, বাবর ১৮, কার্টার ৩, শাহ ১৭, এহসান ২২, এজাজ ০, স্কট ৭, আফজাল ১২*, নওয়াজ ২*; ভুবনেশ্বর ০/৫০, খলিল ৩/৪৮, ঠাকুর ০/৪১, চেহেল ৩/৪৬, কুলদীপ ২/৪২)

ফল: ভারত ২৬ রানে জয়ী

ম্যাচসেরা: শিখর ধাওয়ান

Previous Post

শ্রীলঙ্কার বিদায়, সুপার ফোরে আফগানিস্তান-বাংলাদেশ

Next Post

ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post
ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ বাংলাদেশে!

ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD