Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home এশিয়া কাপ ক্রিকেট

ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান

September 19, 2018
in এশিয়া কাপ ক্রিকেট, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ বাংলাদেশে!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্রিকেট বিশ্বের সেরা দ্বৈরথ নিয়ে কিছুদিন আগেও ছিল বিতর্ক। কেউ বলতেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আবার কেউবা দাবী করতে ভারত-পাকিস্তান লড়াই সেরা! এই বিতর্কের শেষ না থাকলেও প্রতিবেশী এই দুই দেশের ম্যাচ মানেই যেন খেলার বাইরেও ভিন্ন কিছু্ রাজনৈতিক উত্তাপে তাদের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। এখন আইসিসি আর এসিসির টুর্নামেন্টই ভরসা।
প্রতীক্ষা শেষে আবারো মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়া কাপ ক্রিকেটে আজ বুধবার বিকেলেই ক্রিকেটের সেরা যুদ্ধ!

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়াই শুরু বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। খেলা সরাসরি দেখা যাবে গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান, ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ানে।

দ্বিপাক্ষিক সিরিজে ভারত-পাকিস্তান সবশেষ ২০১২ সালে মুখোমুখি হয়েছিল। ভারতের মাঠে সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। গতবছর দেখা হয়েছিল গত বছর চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে। যেখানে জিতে পাকিস্তান।

সেই হিসেবে এটি প্রতিশোধ মিশন। তবে দলের তারকা ক্রিকেটর শিখর ধাওয়ানের জানাচ্ছিলেন, ‘দেখুন, এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ মর্যাদার ম্যাচ। ভারত-পাকিস্তান লড়াই মানেই টান টান উত্তেজনা। সেই উত্তেজনা আমাদের মধ্যেও কাজ করছে। দুর্দান্ত একটি ম্যাচ হবে বলে।’

পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম জানান, ‘ভালোভাবেই টুর্নামেন্ট শুরু করতে পেরেছি আমরা। এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এমন জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।’

দুই দলের হেড টু হেড লড়াইয়ে এগিয়ে আছে পাকিস্তান। ১২৯ ওয়ানডের লড়াইয়ে ভারত জিতেছে ৫২ ম্যাচ। পাকিস্তানের ৭৩ ম্যাচে জয় পেয়েছে। আর এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে মোট ১১ বার। ৫টি করে জয়-পরাজয় দুই দলের। একটি অমিমাংসিত। এবার নিজেদের ছাড়িয়ে যাওয়ার লড়াই।

এই লড়াইয়ে অবশ্য নেই ভারতের সেরা তারকা বিরাট কোহলি। বিশ্রামে আছেন তিনি। তার বদলে এশিয়া কাপে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। মঙ্গলবার তার দল কোনরকমে হংকংকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ চার। অন্যদিকে দাপটে প্রথম ম্যাচটা জিতে পাকিস্তান।
তবে আজ বুধবার আসল পরীক্ষা। সম্মানের পরীক্ষা।

ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর ও খলিল আহমেদ।

পাকিস্তান দল: সরফরাজ আহমেদ(অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি ও শাহিন আফ্রিদি।

Related Posts

দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!
বিশেষ প্রতিবেদন

মুস্তাফিজকে ঘিরে দুবাইয়ের নতুন স্বপ্ন

0
শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?
বিশেষ প্রতিবেদন

শক্তিশালী অস্ট্রেলিয়ার মাঠে এমন পিচ কেন?

0
এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD