ঠিক যেন প্রতাশ্যার সঙ্গে প্রাপ্তির দেখা হল। মস্কো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ২০০ মিটারে স্বর্ণপদক জিতলেন জ্যামাইকান তারকা উসাইন বোল্ট। সময় নিলেন ১৯.৬৬ সেকেন্ড।
সব মিলিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সে এটি তার সপ্তম স্বর্ণপদক। আর মস্কোতে দ্বিতীয় স্বর্ন। প্রতিযোগিতায় ১০০ মিটারেও সোনার পদক জিতেছিলেন এই কিংবদন্তি।
২০০ মিটারে রৌপ্য জিতেছেন তারই স্বদেশি ওয়ারেন উইয়ার এবং ব্রোঞ্জ পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্টিস মিচেল ।



