Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

গ্রুপ অব ডেথে ফুটবল দল

July 31, 2013
in অনান্য খেলা, সর্বশেষ সংবাদ
0 0
A A
গ্রুপ অব ডেথে ফুটবল দল
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সাফ ফুটবলে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে লোডউইক ডি ক্রুইফের দলের সঙ্গী হয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক নেপাল ও পাকিস্তান। শক্তির বিচারে কেউ কাউকে নাহি ছাড়ি অবস্থা। মৃত্যুকূপ বলতে যা বোঝায়। আর অপেক্ষাকৃত সহজ ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে একবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তান এবং ভুটানের। পরিষ্কারভাবে মালে ও আফগানরা ফেভারিট।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ আফগানিস্তানকে দুই গ্রুপে রেখে ড্র অনুষ্ঠান হয়েছে। আর দুই সেমিফাইনালিস্ট নেপাল ও মালদ্বীপকে রাখা হয়েছিল একই পটে। অন্য চারটি দলও ছিল একই কাতারে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনসহ স্থানীয় আয়োজকরা মিলে গ্রুপের ভাগ্য নির্ধারণ করেন। গ্রুপের পাশাপাশি ফিকশ্চারও চূড়ান্ত। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর শক্তিশালী ভারত ও ৫ সেপ্টেম্বর হবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। সব ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায়।
বাংলাদেশের গ্রুপকে যতই কঠিন বলা হোক না কেন, অন্য দৃষ্টিতে দেখলে কিন্তু ভারতের পরই এমিলি-মামুনুলদের অবস্থান! অন্তত সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু তাই বলে। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বে এ বছর মার্চে সাখাওয়াত রনির জোড়া গোলে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। আবার বিশ্বকাপ প্রাক-বাছাইয়ে ঢাকায় পাকিস্তানকে ৩-০ হারানোর অভিজ্ঞতার পাশাপাশি লাহোরে গোলশূন্য ড্র হয়েছিল। সে ক্ষেত্রে বাংলাদেশই এগিয়ে!
সত্যিকার অর্থে গ্রুপে যে যেভাবে পড়ুক না কেন, মাঠের লড়াই হল বড় কথা। এই তো সর্বশেষ দিল্লির সাফ ফুটবলে অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়েছিল বাংলাদেশ। তারপর তো ইতিহাস। গ্রুপ পর্ব থেকে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল ইলিয়েভস্কির দলকে। সাফ ফুটবলের ইতিহাসে অন্যতম লজ্জাজনক বিদায় বলতে হবে।
এবার কী হবে, তা সময় ভালো বলে দিতে পারবে। তার আগে থাইল্যান্ড থেকে ডাচ কোচ ডি ক্রুইফ গ্রুপিং নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। তিনিও বুঝে গেছেন-কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তার কথাতে শুধু দুটি দেশকে নিয়ে সমীহ। পাকিস্তানকে ততটা আমলে নেননি। এ ডাচ বলেছেন, ‘গ্রুপ অব ডেথে পড়েছি আমরা। গ্রুপে দুটি ফেভারিট দলের বিপক্ষে খেলতে হবে আমাদের। একটি ভারত অন্যটি স্বাগতিক নেপাল। বলতে গেলে তারাই সাফের অন্যতম দাবিদার। আমার চোখে অন্য গ্রুপে আফগানিস্তানের ভাগ্য ভালো বলব। তারপরও আমরা আমাদের খেলা খেলে যাব।’

গ্রুপিং ও ফিকশ্চার

  • গ্রুপ এ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল
  • গ্রুপ বি আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান

১ সেপ্টে. ভারত-পাকিস্তান বিকেল ৩-৪৫ মি.
বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৬-৪৫ মি.
২ সেপ্টে. আফগানিস্তান-ভুটান বিকেল ৩-৪৫ মি.
মালদ্বীপ-শ্রীলঙ্কা সন্ধ্যা ৬-৪৫ মি.
৩ সেপ্টে. পাকিস্তান-নেপাল বিকেল ৩-৪৫ মি.
বাংলাদেশ-ভারত সন্ধ্যা ৬-৪৫ মি.
৪ সেপ্টে. ভুটান-মালদ্বীপ বিকেল ৩-৪৫ মি.
আফগানিস্তান-শ্রীলঙ্কা সন্ধ্যা ৬-৪৫ মি.
৫ সেপ্টে. ভারত-নেপাল বিকেল ৩-৪৫ মি.
বাংলাদেশ-পাকিস্তান সন্ধ্যা ৬-৪৫ মি.
৬ সেপ্টে. আফগানিস্তান-মালদ্বীপ বিকেল ৩-৪৫ মি.
শ্রীলঙ্কা-ভুটান সন্ধ্যা ৬-৪৫ মি.
৮ সেপ্টে. ১ম সেমিফাইনাল বিকেল ৩-৪৫ মি.
২য় সেমিফাইনাল সন্ধ্যা ৬-৪৫ মি.
১১ সেপ্টে. ফাইনাল
* ম্যাচগুলো হবে কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে

Previous Post

বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ সূচি

Next Post

শাস্তি পেলেন তারা

Related Posts

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

14
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

19
ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা
অনান্য খেলা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

14
Next Post
শাস্তি পেলেন তারা

শাস্তি পেলেন তারা

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
5

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD