Sunday, September 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ সাব্বির

September 1, 2018
in নিউজ, প্রেস রিলিজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাব্বির-ইমতিয়াজের ব্যাটে শতরান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

একের এক শাস্তিও আটকানো যাচ্ছিল না তাকে। নিয়ম ভেঙ্গেই যাচ্ছিলেন সাব্বির রহমান। সবশেষ ফেসবুকে তর্কে জড়িয়ে পড়েন এক ক্রিকেট ভক্তের সঙ্গে। তাকে হুমকিও দেন তিনি। এরই পথ ধরে এবার কঠিন শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের এই ক্রিকেটার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিসিপ্লিনারি কমিটির তলবে হাজির হয়ে দুঃসংবাদ শুনেন সাব্বির।

শৃংখলা ভঙ্গের জন্য ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাটসম্যানকে।

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটি ডাকে সাব্বির, নাসির হোসেন এবং মোসাদ্দেক হোসেন সৈকতকে। নাসির ইনজুরিতে থাকায় হাজির হতে পারেন নি। আর স্ত্রীকে নিযার্তনের অভিযোগ উঠা মোসাদ্দেক নিজের ব্যখা দিয়েছেন। এরপর তাকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়।

সাব্বির রহমান যে শাস্তি পাচ্ছেন সেটা আগেই নিশ্চিত ছিল। কারণ বেপোরোয়া হয়ে উঠেন তিনি। নারী কেলেঙ্কারি, দর্শক পেটানো পর শাস্তি পেলেও নিজেকে পাল্টাননি তিনি। এ কারণেই শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক তাকে দুঃসংবাদ শোনালেন। শৃঙ্খলাভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাব্বিরকে ৬ মাস নিষিদ্ধ করার সুপারিশ করেছে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি।

শনিবারই নিষেধাজ্ঞার সুপারিশ এখন পাঠানো হবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। তিনি অনুমোদন করলেই আন্তর্জাতিক ক্রিকেট ছয় মাসের জন্য নিষিদ্ধ হবেন সাব্বির। শুধু আনুষ্ঠানিকতাই বাকী।

মোসাদ্দেক স্ত্রী করা যৌতুকের মামলায় জড়িয়েছেন। বিষয়টি এখন আদালতে গড়িয়েছে। এ অবস্থায় মোসাদ্দেককে মৌখিকভাবে সতর্ক করেছে ডিসিপ্লিনারি কমিটি। আদালতের রায়ের পরই এনিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড।

Related Posts

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ৯ ক্রিকেটারের নিষেধাজ্ঞা শেষ?

0
ফিক্সিং তদন্তের নেপথ্যে কী হয়?
ক্রিকেট সাফারি

ফিক্সিং তদন্তের নেপথ্যে কী হয়?

0
নেপালের সঙ্গে সিরিজের অপেক্ষা বাংলাদেশের
ক্রিকেট সাফারি

নেপালের সঙ্গে সিরিজের অপেক্ষা বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD