Monday, October 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বরিশালে ১২, মিরপুরে ৭ ম্যাচ: ডি থ্রি ট্রফির সূচি চূড়ান্ত

October 25, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বরিশালে ১২, মিরপুরে ৭ ম্যাচ: ডি থ্রি ট্রফির সূচি চূড়ান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডোমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির টি-টোয়েন্টি সংস্করণের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে শুরু হবে ছয় দলের এই প্রতিযোগিতা। একই মাঠে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। উদ্বোধনী ম্যাচের পাশাপাশি শিরোপা নির্ধারণী লড়াইও বরিশালে আয়োজনের সিদ্ধান্তকে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

টুর্নামেন্টের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১২টি হবে বরিশালে, বাকি সাতটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সাধারণত বড় টুর্নামেন্টের ফাইনাল মিরপুরে হওয়ার সম্ভাবনা থাকলেও এবার বরিশালেই রাখা হয়েছে প্লে-অফের সব ম্যাচ ও ফাইনাল।

১৫ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে একমি ও ফরচুনের ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে দুই ভেন্যুতে খেলা। ওই দিন সকাল ১১টায় মিরপুরে মুখোমুখি হবে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট। পরে দুপুর ২টা ৪৫ মিনিটে বরিশালে খেলবে একমি ও সিটিজেনস ব্যাংক।

লিগ পর্বে ছয়টি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে লিগ পর্বের খেলা। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ চার দলকে নিয়ে শুরু হবে প্লে-অফ পর্ব।

২৭ ডিসেম্বর বরিশালে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। সকাল ১১টায় এলিমিনেটরে লড়বে পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দল। একই দিন বিকেল ৩টা ৩০ মিনিটে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে তালিকার শীর্ষ দুই দল। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে।

২৯ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল ও এলিমিনেটরে জয়ী দল। বিজয়ী দল পাবে ফাইনালের টিকিট। এরপর ৩১ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। অনিবার্য কারণে নির্ধারিত দিনে ফাইনাল আয়োজন সম্ভব না হলে ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে।

ডি থ্রি ট্রফিতে অংশ নেবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি-একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। এরই মধ্যে লটারির মাধ্যমে নিজেদের আইকন খেলোয়াড় বেছে নিয়েছে দলগুলো। আগামী ২৬ অক্টোবর নিলামের মাধ্যমে ২৩ সদস্যের স্কোয়াড গঠন করবে তারা। তবে প্রচলিত অর্থের পরিবর্তে পয়েন্টের ভিত্তিতে হবে এই নিলাম। প্রত্যেক খেলোয়াড়ের জন্য নির্ধারিত থাকবে নির্দিষ্টসংখ্যক পয়েন্ট।

Related Posts

বাংলাদেশের সামনে সুযোগের কঠিন পরীক্ষা
বিশেষ প্রতিবেদন

সিমন্সের ভাবনায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

0
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

তাসকিনকে ছাড়িয়ে ডি থ্রি নিলামে রেকর্ড গড়লেন শরিফুল

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

২ কোটিতে তানজিদ, শান্তকে ১.৫৫ কোটিতে নিল ফরচুন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD