১৯৮১ সালের ৭ জুলাই বিহারের ছোট্ট এক গ্রামে জন্ম মহেন্দ্র সিং ধোনির। ছোটবেলায় ব্যাডমিন্টন ও ফুটবল খেলার দিকেই বেশি ঝোঁক ছিল তার। একটু বড় হতেই ক্রিকেটের নেশায় পড়েন তিনি। ২০০৫ সালের ২ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক ধোনির। এ পর্যন্ত ৭৭ টেস্ট খেলে করেছেন ৪২০৯ রান। ক্যাচ নিয়েছেন ২১২টি। এই উইকেটকিপার ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক ২০০৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে। ২২৬ ওয়ানডে ম্যাচ খেলে তার রান ৭৩৫৮।


