Monday, October 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home রেকর্ড

কলম্বো টেস্টে মাইলফলকের সামনে আছেন যারা

June 24, 2025
in রেকর্ড, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
গলে তৃতীয় দিনের সকাল শ্রীলঙ্কার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ ও সিরিজ নির্ধারণী টেস্টে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচ ঘিরে শুধু জয় নয়, চোখ রয়েছে একাধিক ব্যক্তিগত রেকর্ড ও মাইলফলকের দিকেও। ব্যাট হাতে, বল হাতে কিংবা গ্লাভস হাতে-বিভিন্ন বিভাগে ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ পাচ্ছেন টাইগাররা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসাল (১১৩টি) ছিল মুশফিকুর রহিমের। গল টেস্টে সেই রেকর্ডে ভাগ বসান লিটন দাস, মাত্র ৬৪ ইনিংসেই। কলম্বোতে আর মাত্র একটি ডিসমিসাল করলেই (ক্যাচ বা স্ট্যাম্পিং) এককভাবে শীর্ষে উঠে যাবেন লিটন, পেছনে ফেলবেন দেশের সবচেয়ে অভিজ্ঞ উইকেটকিপারকে।

মুশফিকুর রহিম শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তাঁর রান ১৫৫৮। ইনজামাম-উল হককে (১৫৫৯) ছাড়িয়ে এই প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হতে মুশফিকের দরকার মাত্র ২ রান। সাকিব আল হাসানকে (৪৬০৯ রান) ছাড়িয়ে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হওয়ার জন্য মুমিনুল হকের প্রয়োজন ১৯ রান। মুমিনুলের বর্তমান সংগ্রহ ৪৫৯১ রান।

মাহমুদউল্লাহ রিয়াদকে (২৯১৪) ছাড়িয়ে যেতে লিটন দাসের চাইলে লাগবে ৩৪ রান। আর ১৪৬ রান করলে টপকে যাবেন হাবিবুল বাশারকেও (৩০২৬), উঠে যাবেন রান তালিকার পঞ্চম স্থানে।

নাঈম হাসান আর ৫ উইকেট পেলে টেস্টে ৫০ উইকেটের ক্লাবে ঢুকে পড়বেন। তিনি হবেন বাংলাদেশের সপ্তম এবং পঞ্চম স্পিনার হিসেবে এই মাইলফলকের মালিক।তাইজুল ইসলাম ৯ উইকেট নিতে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড নিজের করে নেবেন। এখন তাঁর ঝুলিতে আছে ৩৪ উইকেট, আর শীর্ষে থাকা সাকিবের রয়েছে ৪২টি।

Related Posts

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

‘আক্ষেপ নাই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি’

0
ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া নাঈমের, প্রথম দ্বিশতকে মাহফিজুলের
বিশেষ প্রতিবেদন

ট্রিপল সেঞ্চুরি হাতছাড়া নাঈমের, প্রথম দ্বিশতকে মাহফিজুলের

0
বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD