Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

৮ মাস পর অনুশীলনে মাশরাফি

December 3, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
৮ মাস পর অনুশীলনে মাশরাফি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত মার্চের পর আর ব্যাট-বল হাতে আর দেখা যায়নি মাশরাফি বিন মর্তুজাকে। এরমধ্যে করোনার কারণে লম্বা সময় বন্ধ ছিল দেশের ক্রিকেট। তবে গত অক্টেবরে বিসিবি প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠের ক্রিকেটে ফেরে টাইগাররা। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ঐ টুর্নামেন্টে খেলতে পারেননি এ ডানহাতি পেসার। এদিকে একই কারণে চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগেও দল পাননি তিনি। তবে যেকোন সময় যেকোন দল এ পেসারকে টানতে পারবে। হয়তো ব্যাপারটি মাথায় রেখে দীর্ঘ ৮ মাস পর মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন সাবেক টাইগার অধিনায়ক।

মঙ্গলবার দুপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে চলছিল গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশালের অনুশীলন। এমন সময় হঠাৎ করেই সেখানে দেখা যায় মাশরাফিকে। কিছুক্ষণ অপেক্ষার পর এ তারকা ক্রিকেটার নেমে যান অনুশীলনে। কিছুক্ষণ গা গরম করে সেন্টার উইকেটে বোলিং অনুশীলন করেন ডানহাতি এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেইনার তুষার কান্তি হাওলাদারের তত্ত্বাবধানে বোলিং করছেন মাশরাফি। ২৫-৩০ মিনিট বোলিং অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক। এরপর রানিং শুরু করেন তিনি। রানিংয়ের দুই রাউন্ড পরই হাঁপিয়ে যান ম্যাশ। পরে ধীরে ধীরে পাঁচ রাউন্ড শেষ করে ছাউনিতে গিয়ে বসে পড়েন তিনি।

এদিকে চোটে পড়ে পুরো বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন চট্টগ্রামের ব্যাটসম্যান মুমিনুল হক। তার চোট এতোটাই গুরুতর যে অস্ত্রোপচার করাতে হচ্ছে। তাই অনেকেই ধারণা করছেন মাশরাফিকে ভেড়াতে পারে চট্টগ্রাম। এখন দেখার বিষয় ব্যাপারটি আসলেই সত্যি হয় কি না।

Previous Post

তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত

Next Post

আফ্রিদির পথে হাঁটছেন সাকিব

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

9
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
৩ বছরে শেষ হাফসেঞ্চুরির প্রতীক্ষা

আফ্রিদির পথে হাঁটছেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
9

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD