Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষজ্ঞ কলাম

৭১ বছর পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়া এক স্পিনার

May 7, 2021
in বিশেষজ্ঞ কলাম, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
৭১ বছর পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়া এক স্পিনার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে শুরুতেই বাজিমাত! ঠিক তাই, অভিষেকেই রীতিমতো ধামাকা পারফরম্যান্সে আলোড়ন তুললেন তিনি। সুযোগটা কাজে লাগিয়ে প্রাভিন জয়াবিক্রমা গড়লেন অনন্য এক রেকর্ড। বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার জয়ে রাখলেন সবচেয়ে বড় অবদান। বল হাতে স্পিন যাদুতে গড়লেন বাঁহাতি স্পিনার হিসেবে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড।

সোমবার টাইগারদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ২০৯ রানে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। তার পথ ধরে ১-০ ব্যবধানে সিরিওি জিতেছে স্বাগতিকরা। জয়াবিক্রমা দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রানে নেন ১১ উইকেট। ইতিহাস জানাচ্ছে, এই প্রথম শ্রীলঙ্কার কোনো বোলার অভিষেক টেস্টে স্পর্শ করলেন ১০ উইকেটের মাইলফলক।

পরিসংখ্যানে চোখ রেখে জানা যাচ্ছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকে জয়াবিক্রমা চেয়ে বেশি উইকেট আছে মাত্র চার জনের। তার মধ্যে বাঁহাতি স্পিনার নেই। অভিষেকে বাঁহাতি স্পিনে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল অ্যালফ ভ্যালেন্টাইনের। ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজের এই বোলার ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১১ উইকেট নেন ২০৪ রানে। ৭১ বছর পর এসে তার রেকর্ড ভাঙলেন জয়াবিক্রমা।

তিনি প্রথম ইনিংসে ৯২ রানে নিয়েছিলেন ৬ উইকেট। অভিষেকে শ্রীলঙ্কার হয়ে ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া হয়ে যায় তখনই। আগের সেরা-১৯৯৯ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে উপুল চন্দনার ১৭৯ রানে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে জয়াবিক্রমার সংগ্রহ ৫ উইকেট। ২২ বছর বয়সী এই স্পিনার বুঝিয়ে দেন লম্বা সময় খেলতেই এসেছেন তিনি।

সোমবারই টেস্টে শ্রীলঙ্কার হয়ে অভিষেকে সেরা বোলিংয়ে রেকর্ড গড়লেন জয়াবিক্রমা। আগের রেকর্ড ছিল এই বাংলাদেশের বিপক্ষেই, ঢাকা টেস্টে ২০১৮ সালে আকিলা দনাঞ্জয়ার ৪৪ রানে নেন ৮ উইকেট।

জয়াবিক্রমা ২২ বছর ২১১ দিন বয়সে এক টেস্টে ১০ উইকেট পেলেন। শ্রীলঙ্কার হয়ে কেবল চামিন্ডা ভাসই তার চেয়ে কম বয়সে পেয়েছিলেন ১০ উইকেট। ১৯৯৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯০ রানে ১০ উইকেট নেন ২১ বছর ৪৩ দিনে।

জয়াবিক্রমা ইতিহাস গড়া সাফল্যের পুরস্কারটাও পেলেন। তিনিই হয়েছেন সিরিজের দ্বিতীয় টেস্টের সেরা ক্রিকেটার।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD