Friday, August 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

৪ মে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ, ফিরছে রেলিগেশন

April 27, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ এই আসর চলবে ১১ জুন পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিগ শুরুর বিষয়টি নিশ্চিত করেছে।

শুরুতে এবারের লিগ নিয়ে একটি বড় গুঞ্জন ছিল-অবনমন বা রেলিগেশন রাখা হবে না। তবে শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে আয়োজকরা। আগের নিয়ম অনুযায়ীই থাকছে রেলিগেশন লিগ, যেখানে তিনটি দল অংশ নেবে এবং সেখান থেকে দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।

এবারের আসরে ফরম্যাটেও এসেছে পরিবর্তন। আগের মতো সুপার লিগ থাকছে না, পুরো প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। অর্থাৎ, সব দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। এতে লিগ পর্বের গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে, কারণ আলাদা করে শিরোপা নির্ধারণের জন্য সুপার লিগের সুযোগ থাকছে না।

মোট ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো। পুরো মৌসুমে খেলা হবে ৬৯টি ম্যাচের মধ্যে ৬৬টি লিগ পর্বে এবং বাকি ৩টি রেলিগেশন লিগে। বিস্তারিত সূচি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।

১২ দল নিয়ে এবারের লিগে অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো- লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেওপার্ডস।

Related Posts

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের জন্য সুযোগ দেখছেন শান্ত

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

তানজিদ-মুশফিককে নিয়ে স্বস্তি

0
বাবা-মা-কে শতরান উৎসর্গ তামিমের
বিশেষ প্রতিবেদন

সেঞ্চুরিয়ান তানজিদকে নিয়ে চিন্তা!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD