বাবার ৮১তম জন্য একটি বাহারি কেকের অর্ডার দিয়েছিলেন হানিফের মেয়ে সিমা সৈয়দ। শুধু তাই নয়. সঙ্গে লন্ডন থেকে নিয়ে এসেছিলেন দামি পারফিউম। কিন্তু কেক প্রস্তুতকারকরাই সব এলোমেলো করে দিল। টেস্টে হানিফ মুহাম্মদের সর্বোচ্চ রান ৩৩৭। ১৯৫৮ সালে ব্রিজ টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন তিনি। কেকটি যিনি বানিয়েছেন তিনি ভুল করে লিখে ফেলেন ৩৭৭।
জন্মদিনে পাকিস্তানি কিংবদন্তি হানিফ মুহাম্মদ উপহার হিসেবে পেয়েছিলেন এই কেক। সবুজ ক্রিকেট মাঠের প্রতিকৃতি। তার ওপর ক্রিম দিয়ে ব্যাট, বল, প্যাডের নকশা। সঙ্গে লেখা প্রথম শ্রেণীর ক্রিকেটের ও টেস্টের সর্বোচ্চ রান৷ ভুল রান সব শেষ করে দিল।
লিটল মাস্টারের জন্মদিন করাচির পার্টিতে অবশ্য সোমবার নেমেছিল তারার মেলা। ছিলেন মিসবাহ-উল-হক, আজহার আলি, ইউনিস খান, মুহাম্মদ হাফিজের মতো তারকা ক্রিকেটাররা।



