Saturday, October 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

March 25, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার সঙ্গে করা আগের চুক্তির মেয়াদ মার্চের শুরুতেই শেষ হয়। তবে দীর্ঘমেয়াদে এই ক্যারিবিয়ান কোচের ওপর আস্থা রেখেছে বিসিবি।

বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দীর্ঘমেয়াদে কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত সিমন্স। তিনি মনে করেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে বিশাল সম্ভাবনা রয়েছে এবং তাদের নিয়ে অনেক কিছু অর্জন সম্ভব।

চুক্তি নবায়নের পর ফিল সিমন্স বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে যে প্রতিভা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আমি বিশ্বাস করি, আমরা একসঙ্গে দারুণ কিছু অর্জন করতে পারব। সামনের দিনগুলোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এছাড়াও, তিনি আরও যোগ করেন, ইতোমধ্যে কিছু অসাধারণ খেলোয়াড়ের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। এই দলের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা ও খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। একসাথে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব এবং কিছু সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারব।’

২০০২ সালে পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পরই কোচিং ক্যারিয়ার শুরু করেন ফিল সিমন্স। ২০০৪ সালে জিম্বাবুয়ে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান, যদিও এক বছর পরই বরখাস্ত হন।

এরপর ২০০৭ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হন সিমন্স এবং ২০১৫ সাল পর্যন্ত দারুণ সফল ছিলেন। তার অধীনেই ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বড় চমক দেখিয়েছিল আইরিশরা। ২০১৫ বিশ্বকাপে আয়ারল্যান্ড হারিয়েছিল ইংল্যান্ড ও জিম্বাবুয়েকে।

এরপর ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ হিসেবে নিয়োগ পান সিমন্স এবং তার অধীনেই দল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। পরে তিনি আফগানিস্তানের ব্যাটিং কোচ এবং পরে প্রধান কোচ হিসেবেও কাজ করেন। ২০১৯ সালে তিনি আবারও ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব নেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করেন। এবার তিনি দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

Related Posts

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দারুণ শুরুর পরও দিন শেষে আক্ষেপ বাংলাদেশের

0
অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়া মিশনের শুরুতেই পথ হারাল বাংলাদেশ

0
জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

জ্যোতির মন্থর ব্যাটিং, রিতুর লড়াইয়ে দেড়শ পেরোল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD