Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

২০২৩ সালের ক্রিকেট ক্যালেন্ডার

January 2, 2023
in ক্রিকেট সাফারি, নিউজ, প্রেস রিলিজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২০২৩ সালের ক্রিকেট ক্যালেন্ডার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৩ সালেও ব্যস্ত সূচি ক্রিকেটপ্রেমীদের। বছরের শুরুটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। শেষটা হবে ওয়ানডে বিশ্বকাপ আর বাংলাদেশের নিউজিল্যান্ড সফর দিয়ে।

এক নজরে দেখে নেই এ বছরের ক্রিকেট ক্যালেন্ডার-

জানুয়ারি:

শ্রীলঙ্কার ভারত সফর: ৩-১৫ জানুয়ারি শ্রীলঙ্কার ভারত সফর চলবে। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল): চলতি বছরের দেশের ক্রিকেটের শুরুটা হবে বিপিএল দিয়ে। ৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের নবম আসর।

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর: ৯-১৩ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলতে পাকিস্তান যাবে নিউজিল্যান্ড।

নারী ক্রিকেট: শ্রীলঙ্কা সফরে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল। ১৮-১ ফেব্রুয়ারি তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে আসবে ভারতে।

অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ: ইতিহাসের প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ।

ফেব্রুয়ারি

অস্ট্রেলিয়ার ভারত সফর: ৯ ফেব্রুয়ারি চার টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ভারতে যাবে অস্ট্রেলিয়া।

নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ: ১০-২৬ ফেব্রুয়ারি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা।

ফুটবল

ক্লাব বিশ্বকাপ: ফেব্রুয়ারির শুরুতেই মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। মরক্কোতে ১-১১ ফেব্রুয়ারি চলবে টুর্নামেন্টটি।

মার্চ

ইংল্যান্ডের বাংলাদেশ সফর: মার্চের শুরুটা হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে। ১ মার্চ ঢাকায় হবে প্রথম ওয়ানডে। ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে। ৬ মার্চ তৃতীয় ওয়ানডেটি হবে চট্টগ্রাম। ৯ মার্চ সাগরিকায় হবে প্রথম টি-টুয়েন্টি। ১২ মার্চ ঢাকায় হবে দ্বিতীয় টি-টুয়েন্টি। একই ভেন্যুতে ১৪ মার্চ মাঠে গড়াবে তৃতীয় টি-টুয়েন্টি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ: ২৫ মার্চ থেকে শুরু হবে আইপিএল।

এপ্রিল

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর: এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আইরিশরা।

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর: প্রথম ধাপে জানুয়ারিতে তিন ওয়ানডে খেলে যাওয়ার পর দ্বিতীয় ধাপে এপ্রিলে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। ১৩ এপ্রিল শুরু হবে সিরিজটি।

মে

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর: তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে মে মাসে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল।

জুন

আফগানিস্তানের বাংলাদেশ সফর: দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে এ মাসে আফগানিস্তান আসবে ঢাকায়।

জুলাই

ক্রিকেট

অ্যাশেজ (পুরুষ): ১৬ শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের অ্যাশেজ।

বাংলাদেশ নারী দলের ভারত সফর: তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলতে জুলাইয়ে ভারত যাবে বাংলাদেশ নারী দল।

আগস্ট

নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর: ৩০ আগস্ট থেকে শুরু হবে সিরিজটি। সফরে চারটি করে টি-টুয়েন্টি ও ওয়ানডে খেলা হবে।

সেপ্টেম্বর

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর: তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড।

এশিয়া কাপ: পাকিস্তানে সেপ্টেম্বরে এই লড়াই। যদিও এখনও চূড়ান্ত সূচি আসেনি। আসর হবে ওয়ানডে ফরম্যাটে।

আয়ারল্যান্ডের ইংল্যান্ড সফর: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অক্টোবর

ওয়ানডে বিশ্বকাপ: ভারতে চলতি বছরের অক্টোবরে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ।

নারী ক্রিকেট: পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।

নভেম্বর

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।

ডিসেম্বর

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর: তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর: দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD