Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

১৯৮ দিন পর দলীয় অনুশীলনে বাংলাদেশ

September 21, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১৯৮ দিন পর দলীয় অনুশীলনে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনার কারণে লম্বা সময় ধরে মাঠের ক্রিকেট থেকে দূরে বাংলাদেশ। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই যে যার মতো করে অনুশীলনে ঝালিয়ে নেন। তবে ১৯৮ দিন পর রোববার থেকে মুমিনুল হক-মুশফিকুর রহিমরা শুরু করেছেন দলীয় অনুশীলন।

গত কয়েকদিন ধরেই শেরে বাংলার সেন্টার উইকেটে চলছে ব্যাটিং প্র্যাকটিস। সেখানে হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনের উপস্থিতিতেই নিজেদের ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন তামিম, মুমিনুল, মুশফিক, রিয়াদরা। তবে রোববার দুপুর থেকেই শুরু হয়েছে টাইগারদের পুরোদস্তুর স্কিল ট্রেনিং। যে কারণে দারুণ খুশি টেস্ট অধিনায়ক মুমিনুল, ‘অনেক দিন পরে হলেও একটা স্কিল ট্রেনিং হচ্ছে। যার দরকার ছিল। নিজের স্কিলটার যথাযথ পরিচর্যা হওয়া প্রয়োজন ছিল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিসটা তাই জরুরি। অবশেষে সেটা হচ্ছে। এটা অতি অবশ্যই ভাল খবর। আমরা নিজেদের টেকনিক, টেম্পারামেন্ট, স্কিল নিয়ে কাজ করতে পারব। তাও কোচের তত্ত্বাবধানে। সব মিলে ভেতরে একটা চাঙা ভাব কাজ করছে।’

রোববার স্কিল ট্রেনিংয়ে নেই ব্যাটিং কোচ বা ব্যাটিং উপদেষ্টা আর স্পিন বোলিং কোচ। একমাত্র হেড কোচ, পেস বোলিং কোচ আর ফিল্ডিং কোচ ছাড়া আর কোন স্কিল টিচার নেই। এটাকে কি তাহলে পূর্নাঙ্গ ও পরিপূর্ণ স্কিল ট্রেনিং বলা যায়? এ ব্যাপারে মুমিনুল বলেন,‘কিছু ঘাটতি অবশ্যই থাকবে। ব্যাটিং আর স্পিন কোচের অভাববোধ হবে। তবে এমন নয় যে, তাদের ছাড়া ট্রেনিং হবে না। হেড কোচ আছেন। তিনি তো সবার ওপরে। সব ধরনের ট্রেনিং করাতে সক্ষম, দক্ষ। তিনি দেখবেন কার কী সমস্যা।’

মুমিনুল আরও বলেন, ‘আমরা আগেও স্পেশালিস্ট কোচ ছাড়া স্কিল ট্রেনিং করেছি। আসল হলো, যার যার স্কিলের ওপর কাজ করা। সবাই যার যার নিজের শক্তি-সামর্থ্য জানে। এখন সেটা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে চর্চাটাই আসল। স্পেশালিস্ট কোচ থাকলে ভাল হয়। না থাকলে যে কিছুই হবে না, তাও নয়। স্কিল ট্রেনিং মানে আসলে স্কিলের চর্চা, সেটা তো হবে। ওটাই বা কম কী!’

সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা মিশনে যাবে বাংলাদেশ। তার আগে ক্রিকেটারদের দুইবার হবে করোনা টেস্ট। এরআগে এ অভিজ্ঞতার মধ্যে টাইগাররা পড়েছে দু’বার। যেখানে একজন করোনা পজেটিভ হন। তবে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন। তার মানে এখন সবাই করোনা নেগেটিভ। যে কারণে বেশ নির্ভার টিম টাইগার্স। তবে লঙ্কা সফর নিয়ে তাদের এখনও দুঃশ্চিতা রয়েছে বেশ।

Previous Post

টাইগারদের সবাই করোনা নেগেটিভ

Next Post

দুই টাইগার ক্রিকেটারের করোনা উপসর্গ!

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

1
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
দুই টাইগার ক্রিকেটারের করোনা উপসর্গ!

দুই টাইগার ক্রিকেটারের করোনা উপসর্গ!

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
1

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD