কাগজে-কলমে তার জন্মদিন ১ সেপ্টেম্বর। কিন্তু টিম মুশফিক আর তার ভেরিফাইড ফেসবুক পেইজ জানাচ্ছে-৯ মে জন্মদিন পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক। এনিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
১৯৮৮ সালের এদিন বগুড়ায় জন্ম নিয়েছেন তিনি। এরপর সময়ের পথ বেয়ে উঠে এসেছেন জাতীয় দলে। আর এখন জাতীয় দলের অধিনায়ক।
বয়স মাত্র ২৭। নিশ্চিত করেই আরো অনেকটা পথ পাড়ি দেওয়ার আছে তার। সামনে পড়ে আছে দীর্ঘ ক্যারিয়ার। সেই পথ পাড়ি দেওয়ার আগে গতবছর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে মুশফিকের। বিয়ে কেরছেন তিনি। গত বছরের ২৬ অক্টোবর জান্নাতুল কিফায়াত মন্ডি’র সঙ্গে আংটিবদল হয়েছে তার। মন্ডি জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। তার সঙ্গে মুশফিকের পরিচয় মাহমুদউল্লাহর গায়ে হলুদের অনুষ্ঠানে। এরপরই জানা-শোনা। ভাললাগা, প্রেম। তারপর পারিবারিকভাবেই এই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে।
এবার স্ত্রীকে নিয়েই জন্মদিনের কেক কাটছেন মুশফিক।
হ্যাপি বার্থ ডে ক্যাপ্টেন!!
https://youtu.be/BA9XC_8Jhuk



