Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হোয়াইটওয়াশ

September 24, 2013
in নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হোয়াইটওয়াশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দক্ষিণ আফ্রিকা সফরে টি-টুয়েন্টির মতো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হল। মঙ্গলবার সেঞ্চুরিয়ান পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সালমা খাতুনদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় প্রোটিয়া মহিলা দল। ফলে স্বাগতিকরা সিরিজ জিতল ৩-০ ব্যবধানে।
টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ১৯ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে আয়েশা রহমান ও রুমানা আহমেদের ৯৩ রানের জুটিতে সফরকারীরা বড় পুঁজির স্বপ্নই দেখছিল। কিন্তু আয়েশা দলের সর্বাধিক ৭০ এবং রুমানা ৪৩ রানে আউট হতেই বাংলাদেশ ধসে পড়ে। এরপর শুধু লতা মণ্ডলই ২৩ রান করেন। শেষ ছয়জনের কেউই দুই অঙ্কের রান পাননি। তাই ১ উইকেটে ১১২ রানে পৌঁছানো বাংলাদেশ শেষতক ৪৮.৩ ওভারে ১৭৭ রানে অল আউট হয়ে যায়।
জয়ের জন্য ১৭৮ রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা ৩৮ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনার তৃষা শেট্টির অপরাজিত ৭৬ এবং কাপের হার না মানা ৫৯ রানের সুবাদে জয় তুলে নিতে কোনো সমস্যায় পড়তে হয়নি স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১৭৭/১০, ৪৮.৩ ওভার (আয়েশা ৭০, রুমানা ৪৩, লতা ২৩, ফারজানা ১৫; লেতসোয়ালো ৩/৩৫, নিকার্ক ২/২৬, কাপ ২/২৬)।
দ. আফ্রিকা : ১৭৮/২, ৩৮ ওভার (শেট্টি ৭৬*, কাপ ৫৯*, দ্যু প্রেজ ২৩; জাহানারা ১/১২, রুমানা ১/৪২)। ফল : দ. আফ্রিকা মহিলা দল ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা : তৃষা শেট্টি।

Previous Post

গাজী ট্যাংকের জয়ের নায়ক স্টাইরিস

Next Post

অবশেষে নেইমারের গোল

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post
অবশেষে নেইমারের গোল

অবশেষে নেইমারের গোল

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD