কতো কী যে পরিকল্পনা করে খেলতে গিয়েছিলেন ভারতে। কিন্তু কিছুই মিলল না! শিবসেনার হুমকিতে সব পন্ড! হোটেল বন্ধী হয়েই থাকতে হচ্ছে ইমরান তাহিরকে। পাকিস্তানি বংশোদ্ভুদ দক্ষিণ আফ্রিকান এই স্ত্রী সন্তানকে নিয়ে যেতে চেয়েছিলেন হাজি আলী দরগায়। কিন্তু ইচ্ছে পুরন হল না!
এমন কী শপিং করাটাও হল না। অথচ তিনি এখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। শিবসেনার সমর্থকরা হুমকিতে সতর্ক সবাই। প্রোটিয়া এই মুসলিম ক্রিকেটারকে হোটেল থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। তবে এনিয়ে মুখ খুলছে না তাদের টিম ম্যানেজম্যান্ট।
উগ্রপন্থী এই দল শিবসেনার জন্যই এখন বন্ধ আছে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ। কবে শুরু হবে তা নিয়েও আছে সন্দেহ।




