Tuesday, October 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট ক্যানভাস

হার্টে তিন ব্লকেজ, সৌরভের জন্য প্রার্থনা শচীনের

January 2, 2021
in ক্রিকেট ক্যানভাস, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হার্টে তিন ব্লকেজ, সৌরভের জন্য প্রার্থনা শচীনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

খবরটা ছড়িয়ে পড়তেই চিন্তিত সৌরভ গাঙ্গুলির ভক্তরা। এমন প্রাণবন্ত একজন কীনা হার্টের জটিলতায় কাবু। শনিবার সকালেই জানা যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে। তারপরই বুকে ব্যথা নিয়ে ভারতেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সাবেক ভারতীয় অধিনায়ক।

তবে স্বস্তির খবর মিলেছে। এই মহাতারকার চিকিৎসায় পাঁচজনের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের এক সদস্য জানালেন, ‘সৌরভ মৃদু হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর নিজেই ফোন করে হাসপাতালে চলে আসেন। এ কারণেই বড় বিপদ থেকে বেঁচে গেলেন।’

শনিবার সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন সৌরভ। এরপরই মাথা ঘুরে পড়ে যান প্রিন্স অব ক্যালকাটা। এরমধ্যে এই ক্রিকেটারের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি জানালেন, ‘ওর হৃদযন্ত্রে সমস্যা আছে। এখন অবস্থা স্থিতিশীল।’

এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করা হয়েছে সৌরভের। তাকে নিয়ে আপাতত উদ্বেগের কিছু নেই। তবে উন্নত চিকিৎসার জন্য কলকাতা থেকে নেওয়া হতে পারে মুম্বাইয়ে।

এদিকে সৌরভের জন্য প্রার্থনা করছেন তারই এক সময়ের সতীর্থ শচিন টেন্ডুলকার। তিনি টুইটারে লিখেছেন, ‘সৌরভের অসুস্থতার কথা জানতে পারলাম। দ্রুত সেরে ওঠো। আশা করছি আগামী কয়েকদিনেই তুমি একদম সুস্থ হয়ে উঠবে।’

ঠিক তাই, দ্রুত সেরে উঠুন সৌরভ গাঙ্গুলি!

Related Posts

টি-টেন লিগে নাসির, সঙ্গে ৫ টাইগার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

ডমেস্টিক থ্রির নিলাম ঘিরে প্রশ্ন!

0
কেন সরে দাঁড়ালেন শান্ত?
বিশেষ প্রতিবেদন

ফাইনালের কঠিন সমীকরণেও আশাবাদী শান্ত

0
ওয়ানডেতে ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে সুখবর

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD