বলিউড অভিনেত্রীর সঙ্গে ভারতীয় ক্রিকেট তারকার প্রেমের গুঞ্জন অনেক আগের! গীতা বারসা আর হরভজন সিং দীর্ঘদিনের জুটি। ”আমি তোমাকে ভালবাসি” এই কথাটা অনেক আগেই বলে ফেলেছিলেন। কিন্তু এমন রসায়নও কতোবার যে ব্যর্থ হয়েছে! তাইতো তাদের সম্পর্ক নিয়ে ছিল নানা গুঞ্জন!
ক্রিকেট আর বলিউডের মিলন হবে তো? হলো! অক্টোবরের ২৯ তারিখ বিয়ের পিড়িতে বসছেন দু’জন। বিয়ের বাদ্য বাজতে শুরু করল।
বিয়ে হবে পাঞ্জাবী রীতি মেনেই। পাঞ্জাবের ছেলে হরভজন মহারাষ্ট্রের মেয়ে গীতা। বিয়ে হবে পাঞ্জাবের ফাগওয়ারের হোটেল ক্লাব কাবানাতে। তবে ভাজ্জি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সুযোগ পেয়ে গেলে সময়টা বদলে যেতে পারে!




