Thursday, August 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

July 22, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সফর শেষে তিনি দেশে ফিরবেন এবং আগামী মাসে অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে লাল বলের ক্রিকেটের প্রস্তুতিতে মনোযোগ দেবেন।

এলপিএলে অংশ নেওয়ার জন্য শুরুতে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে পেসার মুস্তাফিজুর রহমান চোটে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে টি-টোয়েন্টি দলে রেখে দেয়। পরিকল্পনা ছিল সিরিজ শেষ করেই শ্রীলঙ্কায় গিয়ে জাফনা কিংসের হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই অভিজ্ঞ পেসার।

বিসিবির ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, তাসকিনকে আগেই এলপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছিল এবং ১২ জুলাই থেকে সেটি কার্যকর হওয়ার কথা ছিল। তবে মুস্তাফিজের ইনজুরির কারণে তাকে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়। পরে তাসকিন নিজেই সিদ্ধান্ত নেন এলপিএলে না গিয়ে দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম নিয়ে লাল বলের ক্রিকেটের প্রস্তুতি নেওয়াই হবে বেশি উপকারী।

শাহরিয়ার নাফীস বলেন, বাংলাদেশের জন্য আসন্ন অস্ট্রেলিয়া সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাসকিনও পুরোপুরি প্রস্তুত অবস্থায় সিরিজটি খেলতে চান। তার এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছে বিসিবি। বোর্ডের প্রত্যাশা, পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন তিনি।

আগামী সপ্তাহের প্রথম দিকেই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে দুই ম্যাচের সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি হবে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ। একই সঙ্গে সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Related Posts

হতাশার একদিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হতাশার একদিন বাংলাদেশের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

বুমরাকে সরিয়ে স্টার্ক এক নম্বরে, ১৭ ধাপ লাফ শরীফুলের

0
ফিরলেন সাইফউদ্দিন, নেই সাকিব-মুস্তাফিজ
বিশেষ প্রতিবেদন

বিপদে পড়েই রিশাদ-সাইফকে ডাক!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD