Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্থগিত হওয়া সিরিজ গড়াচ্ছে মাঠে

March 19, 2025
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
স্থগিত হওয়া সিরিজ গড়াচ্ছে মাঠে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

গত বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ দলের ঘরের মাঠের কয়েকটি সিরিজ স্থগিত হয়েছিল, যার মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তবে এবার সেই সিরিজ নতুন করে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কিছুদিন আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে কিউই প্রতিনিধি দল, আর বিসিবি নিশ্চিত করেছে এই সিরিজের নতুন সূচি ও ভেন্যু।

আগামী ৫ মে থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যথাক্রমে ৫ ও ৭ মে। এরপর ১০ মে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি হবে সিলেটের আউটার স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১৪ মে থেকে শুরু হবে দুই ম্যাচের চারদিনের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে, আর সিরিজের শেষ ম্যাচটি হবে ২১ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

প্রাথমিকভাবে গত বছরের সেপ্টেম্বরেই এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে দুটি চারদিনের টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়। অবশেষে বিসিবি ও নিউজিল্যান্ড বোর্ডের পারস্পরিক সমঝোতায় নতুন সূচিতে তা মাঠে গড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Previous Post

শীর্ষে আবাহনী, জয় পেল গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংক

Next Post

জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স, ইমরুল-ফরহাদের ব্যাটে রান

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স, ইমরুল-ফরহাদের ব্যাটে রান

জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স, ইমরুল-ফরহাদের ব্যাটে রান

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD