Monday, June 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

স্টোকস যখন থামতে চাইলেন, গিল বললেন-‘না, এখনও শেষ হয়নি’

July 28, 2025
in বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
স্টোকস যখন থামতে চাইলেন, গিল বললেন-‘না, এখনও শেষ হয়নি’
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

দুই দিনের উত্তাল ব্যাটিং শেষে ভারত ম্যাচ বাঁচাল। ম্যানচেস্টারে নাম ছিল ড্র টেস্ট, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল প্রতিরোধের মহাকাব্য। ম্যাচের শেষে ফল অমীমাংসিত হলেও, আবেগে, চরিত্রে এবং নেতৃত্বে কেউ কারও চেয়ে কম যায়নি।

শেষ সেশনের শুরুতে স্টোকস যখন ড্রয়ের প্রস্তাব নিয়ে এগোলেন, তখন ক্রিজে দাঁড়িয়ে দু’জন ভারতীয়- রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। দু’জনেই নব্বইয়ের ঘরে। প্রস্তাব ফিরিয়ে দিলেন তারা। শতরান শুধু সংখ্যা নয়, তা এক সম্মানের কথা। অধিনায়ক শুভমন গিলও তা মনে করিয়ে দিলেন, ‘ওদের দু’জনেই দুর্দান্ত ব্যাট করেছে। শতরান ওদের প্রাপ্য ছিল। ড্রয়ের প্রস্তাব না মানা একদম ঠিক সিদ্ধান্ত।’

শুধু এই সাহস নয়, পুরো ম্যাচেই শুভমনের নেতৃত্বে ছিল এক গভীর সংযম। তিনি বলেন, ‘প্রচণ্ড চাপ ছিল শেষ দু’দিন। আমরা বল ধরে ধরে খেলতে চাইছিলাম। পিচ কী করবে জানতাম না, তাও মনোযোগ হারাইনি।’

প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে শতরান করে দলের আশা জাগালেন। কিন্তু নিজের কৃতিত্বে বিশেষ গর্ব নেই তার। বরং দেশ নিয়ে গর্বের কথা বলেন প্রথমে,
‘সাদা জার্সি পরে মাঠে নামলেই মনে হয়-আমি দেশের হয়ে খেলছি। এটাই সবচেয়ে বড় অনুভূতি।’

অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজেই রীতিমতো কঠিন পরীক্ষা। কিন্তু শিখেছেন অনেক কিছু, ‘সব ম্যাচই শেষ দিন পর্যন্ত গিয়েছে। প্রতিটি মুহূর্তই শেখার। দল হিসেবেও অনেক অভিজ্ঞতা হল। শেষ টেস্টে জিতেই সিরিজ ড্র করতে চাই।’

অন্যদিকে ম্যাচের সেরা হয়েও হাসতে পারেননি স্টোকস। ৫ উইকেট ও শতরান—যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন। কিন্তু ফল তো ড্র! তাই মন খারাপ ইংল্যান্ড অধিনায়কের, ‘পুরস্কার পেলেও, ম্যাচ না জেতায় এর কোনও মূল্য নেই আমার কাছে।’

ভারতের লড়াইয়ে প্রশংসা থামাতে পারেননি স্টোকসও, ‘ওরা অসাধারণ খেলেছে। পঞ্চম দিনের চাপ দারুণভাবে সামলেছে। আমরা সব চেষ্টা করেও পারিনি।’

কেন ভারতীয় বাঁহাতিদের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘পিচে ডানহাতিদের জন্য অসমান বাউন্স ছিল, বাঁহাতিদের জন্য নয়। রাফগুলোও তেমন কার্যকর হয়নি। বল পুরনো হয়ে যাওয়ায় আরও সমস্যায় পড়েছি।’

শেষ সময়ে ক্লান্ত বোলারদের কথা মাথায় রেখে রুট ও ব্রুককে ব্যবহার করেন তিনি। বলেন, ‘বোলারদের চোট এড়াতে ঝুঁকি নিতে চাইনি। অনেক বল করেছে ওরা। এখন দেখতে হবে কার কী অবস্থা।’

শেষ ঘণ্টায় ১৫ ওভারের খেলা বাকি ছিল, উইকেট ছিল ছয়টি। ইংল্যান্ড বুঝে গিয়েছিল, ওরা আর পারবে না। কিন্তু ভারত জানিয়ে দিল-হার শুধু স্কোরবোর্ডে লেখা যায় না, মনোবলে লেখা যায় জয়!

Previous Post

নেতৃত্বের হাত ধরে ইতিহাসের পথে এক নিঃশব্দ বিস্ফোরণ!

Next Post

আসছে এশিয়া কাপ, প্রস্তুত তো বাংলাদেশ?

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

7
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
প্রথমে জাতীয় দলের ক্রিকেটাররা পাবেন ভ্যাকসিন

আসছে এশিয়া কাপ, প্রস্তুত তো বাংলাদেশ?

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
7

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD