Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সেরা দশে সাকিব

July 13, 2023
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সেরা দশে সাকিব
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও বল হাতে শেষ দুটো ম্যাচে সফল ছিলেন সাকিব আল হাসান। বিশেষ করে লাইন-লেন্থ ঠিক রেখে রান আটকে রেখেছেন। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট। পরের ম্যাচে আরও কৃপণ ১০ ওভারে ১৩ রানে তুলে নেন ১ উইকেট। সব মিলিয়ে ৩ ম্যাচ সিরিজে ৪ উইকেট। তার পথ ধরে আইসিসি ওয়ানডে নিয়ে র‍্যাঙ্কিংয়ে তিনধাপ এগোলেন বাংলাদেশের এই তারকা স্পিনার। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বোলিংয়ে সেরা দশে ফিরেছেন বাঁহাতি স্পিনার। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিবের অবস্থান এখন দশ নম্বরে।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে গতকাল বোলিংয়ে তিন ধাপ এগোলেন সাকিব। বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসের।

তিনধাপ উন্নতি হয়েছে লিটনের। যদিও তিন ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৯২ রান। ৫৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ডাচ ব্যাটার স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে তিনি। ব্যাটিংয়ে সাকিবের একধাপ উন্নতি হলেও আলোচনায় থাকা তামিম ইকবালের একধাপ অবনমন হয়েছে। তামিম ৩৩ এরপরই আছেন সাকিব।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেতে ২৩ রানে ২টিসহ দুই ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। এই পেনার পাঁচ ধাপ এগিয়ে এখন ৪৫তম স্থানে। ৯ ধাপ এগিয়ে ৫৬তম নম্বরে তাইজুল। সিরিজের শেষ ম্যাচে সুযোগ পেয়ে এই স্পিনার ৯ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আগের মতোই পাকিস্তানের বাবর আজম। বোলারদের তালিকায় নাম্বার ওয়ান অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাকিব আল হাসান।

Previous Post

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

Next Post

ভারতকে চমকে দিয়ে জিতল বাংলাদেশ

Related Posts

বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

3
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

9
বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

3
Next Post
ভারতকে চমকে দিয়ে জিতল বাংলাদেশ

ভারতকে চমকে দিয়ে জিতল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

বিপিএল শেষ মোসাদ্দেকের

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুটি নাম। একটি প্রত্যাশিত, অন্যটি কিছুটা বিস্ময়ের। দুর্দান্ত ফর্মের...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

যেতে পারলেন না রুবেল ও শামীম

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ জুলাই...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD