Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সুপার লিগে শেখ জামাল

November 19, 2013
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার লিগে শেখ জামাল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এবারের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এ নিয়ে দু’বার মুখোমুখি হল শেখ জামাল-ব্রাদার্স। প্রথমবার বিকেএসপিতে, ৯ নভেম্বর। সেখানে ব্রাদার্স জিতে ৬ উইকেটে। কিন্তু ম্যাচ শেষে শেখ জামাল সিসিডিএমের কাছে একটা প্রতিবাদপত্র লেখে। তারা দাবি জানায়-এ ম্যাচে ব্রাদার্স সাসপেন্ড থাকা খেলোয়াড় সোহরাওয়ার্দী শুভকে খেলিয়েছে। শুভ ম্যাচে ব্রাদার্সের হয়ে অধিনায়কত্ব করেন। ৩ উইকেট নিয়ে দলের ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন। শেখ জামালের দাবি যেহেতু ব্রাদার্স এ ম্যাচে সাসপেন্ড থাকা খেলোয়াড় শুভকে খেলিয়েছে তাই বাইলজ অনুযায়ী ম্যাচের পুরো পয়েন্ট কেটে এখন সেই পয়েন্ট শেখ জামালের খাতায় যোগ করা উচিত।
শেখ জামালের এ প্রতিবাদটা শেষমেশ অনেক কাজে দেয়।
সিসিডিএম এ সমস্যার সমাধানে রায় দেয়-ম্যাচটা আবার হবে। আর শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়কে ম্যাচে খেলানোর অপরাধে ব্রাদার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সোহরাওয়ার্দী শুভও ২০ হাজার টাকা জরিমানা গোনেন। ফের হওয়া ম্যাচটি সোমবার মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জিতল শেখ জামাল ৭০ রানে। সেই সঙ্গে নাম লেখাল সুপার লিগে। ব্রাদার্স ইউনিয়ন বিদায় নিল প্রথম রাউন্ড থেকে।
টস জিতে শেখ জামাল ব্যাটিংয়ে নেমে ২৮২ রানের বড় স্কোর গড়ে। নয় নম্বরে ব্যাট করতে নেমে আবদুর রাজ্জাক মাত্র ১৮ বলে অপরাজিত ৩৯ রান করেন রাজ্জাক। এর আগে জহুরুল ৬৯, মুশফিকুর ৪৩, ক্রুক ৫৬, চিগুম্বুরা ৫০ রান করেন।
বড় রান তাড়া করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন কোনো সময়ে ম্যাচ জয়ের ধারেকাছে যেতে পারেনি। মিডল অর্ডারে নাফিস ইকবাল (৬২) ও অলক কাপালি (৪৫) ছাড়া দলের বাকি ব্যাটসম্যানরা কেউ টিকতে পারেননি। ব্যাট হাতে ঝড় তোলা রাজ্জাক বোলিংয়েও দিনের সেরা পারফরম্যান্স দেখান। ৮.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট পান রাজ্জাক। ব্রাদার্স ইউনিয়নের ইনিংস থামে ২১২ রানে।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল : ২৮২/৭, ৫০ ওভার (জহুরুল ৬৯, মুশফিকুর ৪৩, ক্রুক ৫৬, চিগুম্বুরা ৫০*, রাজ্জাক ৩৯*; কাপালি ৩/৩৪, রনি ২/১৫)। ব্রাদার্স : ২১২/১০, ৪৬.২ ওভার (নাফিস ৬২, কাপালি ৪৫, এরভিন ৩৪; রাজ্জাক ৩/৩২, তানভির ২/৯)। ফল : শেখ জামাল ৭০ রানে জয়ী। ম্যাচসেরা : আবদুর রাজ্জাক।

Related Posts

বাংলাদেশ ‘এ’ দলের বড় হার
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ‘এ’ দলের বড় হার

0
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
বিশেষ প্রতিবেদন

কেন্টের ডাকে ইংল্যান্ড যাওয়া হলো না শরিফুলের

0
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD