Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ

April 10, 2023
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

একটি দুটি নয়, ৬ ম্যাচ খেলে ছয়টিতেই জিতে সাফল্যের আকাশে উড়ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তারপরই হঠাৎ ছন্দপতন! সপ্তম ও অষ্টম রাউন্ডে দুই হার। কিন্তু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ছন্দে ফিরতে সময় নেয়নি মাশরাফি বিন মর্তুজার দল। নবম রাউন্ডেই দল পেলো উড়ন্ত জয়! সোমবার লিজেন্ডসরা হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে।

স্বস্তির খবর-৫ উইকেটের অনায়াস জয়ে ডিপিএলের সুপার লিগে খেলা নিশ্চিত করল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে বোলাররা দেখালেন দাপট। এরপর ব্যাটসম্যানের হাত ধরে হেসে-খেলে জয়‍!

বিকেএসপির ৪ নম্বর মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নামমে মাশরাফির দল। এরপর চমক দেখালেন বোলাররা। প্রাইম ব্যাংককে ১২৮ রানে থামিয়ে দেয় তারা। মামুলি লক্ষ্যের সামনে নেমে ২৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে লিজেন্ডসরা।

এই ম্যাচে রূপগঞ্জের জয়ের নায়ক আব্দুল হালিম। ৮ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন তিনি। বল হাতে দাপট দেখান অন্য লিজেন্ডস বোলাররাও। দুটি করে উইকেট শিকার করলেন ক্যাপ্টেন মাশরাফি ও সোহাগ গাজী। চিরাগ জানি, রাজিবুল ইসলাম ও নাঈম ইসলাম জুনিয়র নেন ১টি করে উইকেট।

প্রাইম ব্যাংকে তারকার কমতি ছিল না। বিশেষ করে মুশফিকুর রহিম এদিন নেমেছিলেন মাঠে। তবে তাকে স্বস্তি দেননি লিজেন্ডস বোলাররা। ৫ বলে ৫ রানে আটকে যান তিনি। নাসির হোসেন কিছুটা সময় লড়লেন। করেন দলীয় সর্বোচ্চ ৩১। ইয়াসির আলী চৌধুরী ২৮ রান। দলের আফগান রিক্রুট করিম জানাত ২৬ বলে ১৭ রান করেন।

জবাব দিতে নেমে রূপগঞ্জ ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিলেন সাবলীল। ওপেনার মুনীম শাহরিয়ার ৭ ও পারভেজ ইমন ২১ রানে ফিরলে অবশ্য দল চাপে পড়ে। তিনে নামা সাব্বির রহমানও বেশি দূর যেতে পারেন নি। তিনি করেন ৮ রান। এরপরই ৫৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন ফারদিন হোসেন অনি ও ইরফান শুক্কুর।

যদিও তারা ফিনিশিং দিয়ে আসতে পারেন নি। ফারদীন ৪৭ রানে আউট। ইরফান ফিরেন ৩৪ রান। শেখ মেহেদীর শিকার তারা। বাকি কাজটুকু সারেন চিরাগ জানি (৭) ও রাজিবুল ইসলাম।

লিজেন্ডস অব রূপগঞ্জের এটি ৯ নম্বর ম্যাচে সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে তারা।  প্রাইম ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার এটি। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক চতুর্থস্থানে।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩৬.২ ওভারে ১২৮/১০ (শাহাদাত ৭, শেখ মেহেদি ০, মিঠুন ১৭, মুশফিক ৫, তাইজুল ১৩, নাসির ৩১, আল-আমিন ২, ইয়াসির ২৮, জানাত ১৭, শরিফুল ২, রাজা ২*; চিরাগ ৬-১-১২-১, হালিম ৮-১-৩৪-৩, মাশরাফি ৮-১-২৫-২, নাঈম ৭-০-২৩-১, রাজিবুল ৫-০-২৫-১, সোহাগ ২.২-০-৭-২)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৪.৪ ওভারে ১২৯/৫ (মুনিম ৭, পারভেজ ২১, ফারদিন ৪৭, সাব্বির ৮, ইরফান ৩৪, চিরাগ ৭, রাজিবুল ১; শরিফুল ৫-০-৩২-০, শেখ মেহেদি ৭.৪-১-৩২-২, রাজা ৫-১-২১-২, নাসির ২-০-১০-১, তাইজুল ২-০-১৫-০, জানাত ৩-০-১৬-০)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আব্দুল হালিম

Previous Post

আইপিএলে লিটন কুমার দাস

Next Post

ছুটি বাড়ল লিটনের, সিলেটে অনুশীলন টাইগারদের

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
ছুটি বাড়ল লিটনের, সিলেটে অনুশীলন টাইগারদের

ছুটি বাড়ল লিটনের, সিলেটে অনুশীলন টাইগারদের

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD