Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দল ব্যর্থ, সুজনের ক্যাসিনো কাণ্ড

August 7, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
দল ব্যর্থ, সুজনের ক্যাসিনো কাণ্ড
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দলের অভিবাবকই যদি ভুল পথে পা রাখেন তবে ঘরে কী আর শৃংখলা থাকে? তিনি শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ। টানা দুই হারে বিধ্বস্ত তার দল। সফরে দুই ওয়ানডেতেই ব্যাট-বলে ব্যর্থ ক্রিকেটাররা। সামনে যখন হোয়াইট ওয়াশের শঙ্কা, তখনই কীনা খালেদ মাহমুদ সুজন ভিন্ন কারণে আলোচনায়। আবার সাবেক এ অধিনায়ক গেলেন এক ক্যাসিনোতে।

রোববার সিরিজ হেরে যাওয়ার পর এক ক্যাসিনোতে দেখা গিয়েছিল কোচ খালেদ মাহমুদকে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে কলম্বোর বেলিস ক্যাসিনোতে দেখা যায় তাকে। ভিডিওতে দেখা যায়- নিজের এটিএম কার্ডটি দিচ্ছেন ক্যাসিনোর এক নারী ওয়েটারকে। ১১ সেকেন্ডের ভিডিওটির স্থানের সঙ্গে ‘বেলিস ক্যাসিনোর’ শতভাগ মিল খুঁজে পাওয়া গেছে।

সুজন স্বীকার করেছেন তিনি সেই ক্যাসিনোতে গেছেন। তবে রাতের খাবার খেতে নাকি গিয়েছিলেন সেখানে। বিস্ময়কর, এতো জায়গা থাকতে ডিনার সারতে তিনি ক্যাসিনোতে!

একাধিকবার বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন সুজন। এবার যে তিনি টাইগারদের কোচ। যে কারণে তার আচরণ দলের খেলার ওপর প্রভাব ফেলতেই পারে। তামিম ইকবাল অবশ্য দলের বাজে পারফরম্যান্সে কোচের ভূমিকা খুঁজে পাচ্ছেন না, ‘যখন আমরা ভালো খেলছি না তখন তার দায় কোচের ওপর দেওয়া ঠিক না। আমরা যখন ভালো করছি না তখন কোচকে দায় দেওয়ার মানে হয় না। আমার ধারণা কোচ তার সেরাটাই দিয়েছেন, আমাদের জন্য সেরা ফ্যাসিলিটিজের ব্যবস্থা করেছেন। সব খেলোয়াড়কে প্রস্তুত হওয়ার সবটুকু সুযোগই তিনি দিয়েছেন। সর্বোচ্চই দিয়েছেন, সম্ভাব্য সেরাটুকুই।’

অধিনায়ক তামিম আছেন সুজনের পাশে। ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদকে দোষ দিতে চাইছেন না তিনি। বলেন, ‘এমন কিছু নয়। আমাদের বর্তমান যে কোচ আছেন তিনি আসলেই তাঁর সেরা চেষ্টা করেছেন। তিনি গতানুগতিকের বাইরেও অনেক কিছু করার চেষ্টা করেছেন। সাফল্য পেতে যা যা সম্ভব সবই করেছেন। তাকে দায় দেওয়া ঠিক হবে না। বরং যে এগারোজন আমরা মাঠে ছিলাম তারা নিজেদের কাজটা করতে পারিনি বলেই হেরেছি।’

যদিও জাতীয় দল নিয়ে ক্রিকেট খেলতে বিদেশ গিয়ে ক্যাসিনোতে যাওয়া সুজনের জন্য নতুন নয়। ২০১৫ সালে ক্যাসিনো বিতর্কে জড়িয়ে আলোচনায় আসেন তিনি। চার বছর আগে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। পরে অবশ্য ক্যাসিনোতে যাওয়ার কথাও স্বীকার করছিলেন তিনি। কিন্তু জুয়া খেলার কথা অস্বীকার করেন। অথচ সেই বিশ্বকাপে অনুমতিহীন মাঝরাতে হোটেলে ফেরায় দল থেকে বাদ দেয়াই নয়, অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয় পেসার আল-আমিন হোসেনকে। কিন্তু নিয়ম ভাঙলেও কিছুই হয়নি সুজনের!
প্রভাবশালী এই বোর্ড পরিচালক এবারও আত্মপক্ষ সমর্থনের সঙ্গে পেলেন অধিনায়কের সাফাই।

Previous Post

ফের ক্যাসিনোতে খালেদ মাহমুদ!

Next Post

তাসকিন ফিরবেন একাদশে?

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
ফুলেল শুভেচ্ছার পর বৃষ্টির বাধা

তাসকিন ফিরবেন একাদশে?

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD