Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে মারা গেলেন বিসিবির নিরাপত্তা কর্মকর্তা

April 23, 2025
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সিলেট টেস্টে দায়িত্ব পালনকালে মারা গেলেন বিসিবির নিরাপত্তা কর্মকর্তা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালেই ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। ম্যাচের নিরাপত্তার দায়িত্বে থাকা বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা মো. ইকরাম চৌধুরী আজ সকালেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। ম্যাচের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে মাঠ থেকে ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আবারও হার্ট অ্যাটাক হয় এবং শেষ পর্যন্ত প্রাণ হারান এই কর্মকর্তা (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

ইকরাম চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা কার্যক্রমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে যুক্ত এই সংগঠক ২০১৪ সাল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করছিলেন। যেকোনো আন্তর্জাতিক ম্যাচ কিংবা ঘরোয়া বড় টুর্নামেন্টে তাঁর দায়িত্বশীল উপস্থিতি ছিল সবার জন্য আশ্বস্তির।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মাঠের নিরাপত্তায় নিবেদিত এই মানুষটির হঠাৎ প্রস্থান সিলেটের ক্রীড়াঙ্গনে নেমে এনেছে শোকের ছায়া। সতীর্থ সংগঠকরা, স্টেডিয়ামের কর্মীরা এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা একের পর এক শোক প্রকাশ করছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো–অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।’

ক্রিকেট মাঠের বাইরে থেকেও যাঁরা খেলার সফল আয়োজনের পেছনে নিবেদিত থাকেন, ইকরাম চৌধুরী ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তার এই আকস্মিক মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD