Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিরিজের মাঝেই আইপিএলে যাওয়া-আসা মুস্তাফিজের

December 18, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সিরিজের মাঝেই আইপিএলে যাওয়া-আসা মুস্তাফিজের
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও লিটন দাসদের পর এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন এই বাঁহাতি কাটার মাস্টার। শুধু দল বদলাননি মুস্তাফিজ, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।

তবে শুরুতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে পুরো আইপিএল মৌসুমে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিষয়টি নিয়ে গত বুধবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোথায় তাকে বাংলাদেশের জন্য দরকার, কোথায় দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।’

এরপর আইপিএলে মুস্তাফিজের পুরো মৌসুম খেলা নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফলে আন্তর্জাতিক দায়িত্ব শেষে মুস্তাফিজকে আইপিএলে যোগ দিতে হবে।

এই প্রসঙ্গে বৃহস্পতিবার মিরপুরে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘মুস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।’

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে মার্চ-এপ্রিলের মধ্যেই সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৬ সালের আইপিএলের নতুন আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ মার্চ। টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ হতে পারে ৩১ মে।

Previous Post

বাংলাদেশের বিশ্বকাপ মিশনের টিকিট কত, কোথায় কত খরচ?

Next Post

২৮ দিনের বিপিএল, হিসেবি পথে হাঁটছে বিসিবি

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে

২৮ দিনের বিপিএল, হিসেবি পথে হাঁটছে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD